সুজির কেক/সেমোলিনা কেক

আমি

Staff member
Administrator
Joined
Jun 8, 2016
Threads
242
Messages
4,189
Reaction score
124
Points
2,113
Age
52
Gender
Male

সুজির কেক/সেমোলিনা কেক

পরিবেশনঃ ১০-১৫ জনের জন্য
তৈরীর সময়ঃ ৩৫-৪০ মিনিট

image.jpg



উপাদানঃ
৩টি ডিম
১/২ কাপ চিনি
১ চা চামচ ভ্যানিলা এসেন্স
১ কাপ সুজি
১/২ কাপ নারিকেল কোরা
১/২ কাপ টক দই
১/২ কাপ বাটার/তেল
১/২ কাপ ময়দা
১ চা চামচ বেকিং পাউডার
১ কাপ চিনি (সিরাপের জন্য)
১ কাপ পানি
২ চা চামচ লেবুর রস

পদ্ধতিঃ
প্রথমে একটি পাত্রে ১কাপ পানি ও চিনি নিয়ে চুলায় বসিয়ে নিতে হবে। এরপর পানি ফুটে গেলে তার মধ্যে লেবুর রস দিয়ে ১০ মিনিট ফুটিয়ে সুগার সিরাপটা ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে।
আরেকটি পাত্রে ডিম ও আধা কাপ চিনি নিয়ে তার সাথে ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে ফেটে নিতে হবে। ভালো করে ফেটিয়ে চিনি গুলানো হয়ে গেলে এরমধ্যে একে একে সুজি টক দই নারিকেল কোরা বাটার দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর ময়দা আর বেকিং পাউডার দিয়ে আবার ভালো করে মাখিয়ে মিশ্রণটি তৈরি করে নিতে হবে।
মিশ্রণটি তৈরি হওয়ার পর যেকোনো একটি বাটিতে মিশ্রণটি ঢেলে নিতে হবে। চুলায় মিডিয়াম জ্বালে ৩৫-৪০ মিনিট বেক করে নিতে হবে। কেউ ওভেনে বেক করতে চাইলে ১৮০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় ৪০ মিনিট বেক করে নিলেই হয়ে যাবে।
কেক হয়ে গেলে নামিয়ে পিস পিস করে কেটে নিয়ে পাত্রে থাকা অবস্থাতেই সম্পূর্ণ সুগার সিরাপটি ঢেলে দিতে হবে। এরপর ১০-১৫ মিনিট রেখে সার্ভ করুন মজাদার সুজির কেক। চাইলে কোন বাদাম বা কিসমিস দিয়ে উপরে সাজাতেও পারেন।

 
Back
Top