সফট ব্যানানা এগ নো সুগার কেক (বেবি ফুড ১১ মাস)
৮-৯ সারভিং (বেবির জন্য)
বেক- ৩০ মিনিট । প্রেপ- ১০ মিনিট
বেক- ৩০ মিনিট । প্রেপ- ১০ মিনিট
উপাদানগুলিঃ
২ টি ডিম
১ ১/২ কলা (১টি পুরোপুরি পাকা আর বাকি হাফ টুকরো করা)
৩ টেবিল চামচ ময়দা
রান্নার নির্দেশঃ
প্রথমেই ডিমের সাদা আর কুসুম আলাদা করে নেবো। ১টি পুরোপুরি পাকা কলা স্ম্যাস/ বা হাত দিয়ে চটকিয়ে রাখবো আর বাকি হাফ টুকরো করে রাখবো যাতে কেকের উপর সাজিয়ে দিতে পারি বেকিং এর আগে।
এবার সাদা ডিমটুকু ভালো করে বিট করে নেবো যাতে এমন সফট মিরাং তৈরি হয়। আর বাকি কুসুম হাত দিয়ে আলাদা মিক্স করে সাদা ডিমে ঢেলে দেবো। এরপর আস্তে করে মিক্স করে নেবো।
স্ম্যাসড কলা ঢেলে দিয়ে আর টেলে নেওয়া ময়দা দিয়ে দেবো। আবার মিক্স করবো।
এবার কেকের ব্যাটার কেক টিন যা বেকিং পেপার দিয়ে লাইন করে রেখেছি সেটাতে ঢেলে দেবো। লাইন করার সময় আমি হালকা ঘি দিয়েছি বাটার বা তেল ব্যবহার করিনি। এবার টুকরো করা কলা গুলি ব্যাটারের উপর সাজিয়ে দেবো। অবশেষে ৩০ মিনিট বেক করবো বা টেস্ট করবো ছুরি বা টুথপিক ক্লিন বের হয় কিনা তাহলে ভেতরে কাঁচা নেই। এই কেকটা খুবই সফট তাই হালকা নরম হয়ে বের হবে তাতে চিন্তা নেই ।