সন্ধার নাস্তা বীফ কাটলেট/Beef cutlet
পরিবেশনঃ ১০-১২ জন
উপাদানঃ
১/২ কেজি - গরুর গোশতের কিমা
আদা রসুন পেস্ট- ৩-৪ টেবিল চামচ
সয়া সস- ২ টেবিল চামচ
পাউরুটি-৪-৫ স্লাইস
ডিম-৩ টি
কুঁচি কাঁচামরিচ-২টি
কুঁচি পেঁয়াজ-১/৪ কাপ
স্বাদ অনুযায়ী লবণ
বিস্কুটের গুঁড়ো/ bread crumb-১ কাপ
পদ্ধতিঃ
গোশতের কিমা, পাউরুটির স্লাইস ভাঙ্গা, আদা রসুনের পেস্ট, সয়া সস, ২টা ডিম, মরিচ কুঁচি, পেঁয়াজ কুঁচি এবং লবণ সব একসাথে মিশিয়ে নিন।
মিশ্রণটি দিয়ে কাটলেট আকারের বল তৈরি করুন।
১টি ডিম ফেটে কাটলেটগুলোতে একটি ডিমের কোট দিন। তারপরে বিস্কুট গুঁড়োতে গরিয়ে ডুব তেলে ভেজে নিন।