রেড ভেলবেট কেক

আমি

Staff member
Administrator
Joined
Jun 8, 2016
Threads
213
Messages
3,971
Reaction score
120
Points
2,113
Age
52
Gender
Male

রেড ভেলবেট কেক

পরিবেশনঃ ০৪ জনের জন্য
তৈরীর সময়ঃ ৪৫ মিনিট
red-velvet-cake-1.jpg




উপাদানঃ
ময়দা ১/২ কাপ
ককো পাউডার ১/৪ কাপ
চিনি ১/২ কাপ
বেকিং পাউডার ১ চা চামচ,
বেকিং সোডা ১/৪ চা চামচ,
তেল ১/৩ কাপ।
ভ্যানিলা এসেন্স ১ চা চামচ
রেড ফুড কালার ২ চা চামচ
ডিম ৩ টি
গুঁড়া দুধ ২ টেবিল চামচ
কফি ১ চা চামচ
লবন ১ চিমটি।

কেকের ক্রীমের জন্যঃ
বাটার ২০০গ্রাম
আইসিংসুগার ১/৪ কাপ
লিকুইড দুধ ১/২ কাপ
ভ্যানিলা এসেন্স ১ চা চামচ

প্রস্তুত প্রনালীঃ
প্রথমে সব সুকনো উপকরণ ময়দা,ককো পাউডার, বেকিং পাউডার, বেকিং সোডা, লবন এক চিমটি দিয়ে চেলে নিব।
তারপর ডিমের সাদা অংশ আলাদা করবো, সাদা অংশের সাথে ২ টেবিল চামচ চিনি ও তে
দিয়ে বিট করে নিব।
তারপর ডিমের হলুদ অংশ টা দিয়ে৩/৪ মিনিট বিট করে নিব।
এখন আবারও শুকনো উপকরণ গুলি চেলে নিব, এতে করে কেক টা সফট হয়।
এখন ডিমের মিশ্রণের মধ্যে সব শুকনো উপকরণ ও আলতো হাতে মিশিয়ে নিব। যাতে ডিমের ফোম টা নষ্ট না হয়।
আগে থেকেই একটি হার্ট সেইফ মোল্ডে তেল ব্রাশকরে নিব মোল্ডে র নীচে একটা কাগজ দিয়ে নিব,তারপর বেটার টা উপর থেকে ঢেলে নিব, দিয়ে ট্যাপ করে নিব।
এখন চুলায় আগে থেকেই একটি হাঁড়িতে একটা stanবসিয়ে হিট করে নিব, তারপর বেটার টা উপর থেকে ঢেলে দিব। এখন ট্যাপ করে ভিতরের বাতাস টা বের করে নিব।
এখন হাঁড়ির ভিতরে কেকের মোল্ড টা বসিয়ে দিব হাঁড়ির ঢাকনা দিয়ে ঢাকনার ছিদ্র বন্ধ করে নিব, এখন মিডিয়ায় আঁচে বসিয়ে রাখবো।
৪৫ মিনিট পর কেক টা একটা কাঠির সাহায্য পরীক্ষা করে নিব, কাঠিটা পরিস্কার আসলে কেক টা নামিয়ে নিব।
এখন কেক টা নরমাল ফ্রিজে ঠান্ডা করে নিব। তারপর ক্রিম টা তৈরি করবো, বাটারের সাথে একটু,একটু চিনিও ১/২ কাপ দুধ
ভ্যানিলাএসেন্স দিয়ে৫/৬ মিনিট বিট করে নিব চিনি টা গলে গেলে বিট অফ করে দিব।
এখন২ টেবিল চামচ লিকুইড দুধ জাল করে নেওয়া, ওচকলেট সিরাপ, ২ চা চামচ চিনি দিয়ে সিরাপ টা তৈরি করে নিব।
এখন কেক টা তিন লেয়ারে কেটে নিব তারপর ক্রিম লাগিয়ে ডেকোরেশন করে নিব।

তারপর ক্রিম টা লাগিয়ে নরমাল ফ্রিজে রোখে পরিবেশন করবো।
 
Back
Top