রান্না করা গরুর বাসি মাংস দিয়ে মজাদার নাস্তা
পরিবেশনঃ ০৪ জনের জন্য
তৈরীর সময়ঃ ১৫ মিনিট
তৈরীর সময়ঃ ১৫ মিনিট
উপাদানঃ
১ কাপ রান্না করা মাংস, হাত দিয়ে একদম ঝুরি করে নেওয়া
১ টা পিয়াজ কুচি
সামান্য চিলিফ্লেক্স
সামান্য ম্যাজিক মসলা
খামিরের জন্য
১ কাপ ময়দা
১ টে চামচ তেল
সামান্য লবণ
পদ্ধতিঃ
প্রথমে খামির বানাবো তেল ময়দা লবণ আর পানি দিয়ে, রুটির খামির এর মত,
তারপর বাটিতে মাংস নিয়ে বাকি উপকরন দিয়ে মিশিয়ে নিব,
তারপর খামির থেকে কিছু নিয়ে রুটি বেলে নিব আর এর ভিতরে মাংস দিয়ে নাস্তা গুলো পছন্দ মত বানিয়ে নিব,
তারপর চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিব তারপর নাস্তা গুলো ভেজে নিব, ব্যাস হয়ে গেল। এবার পরিবেশন করব,,,,