ফুলকপির ডাটা দিয়ে বিকেলের মজাদার নাস্তা
পরিবেশনঃ ০৬ জনের জন্য
তৈরীর সময়ঃ ৩০ মিনিট
তৈরীর সময়ঃ ৩০ মিনিট
উপাদানঃ
১টা ফুলকপির ডাটা যে গুলো প্রায় আমরা খাইনা,
৩ টা ছোট সাইজের আলু
১ কাপ ময়দা
১/২ কাপ পিয়াজ কুচি
৬-৭ টা কাচামরিচ কুচি
১/২ কাপ ধনিয়া পাতা কুচি
লবন
ভাজার জন্য তেল
ব্রেড ক্রাম যতটুকু লাগে ততটুকু
১ চা চামচ পাঁচফোড়ন
১/২ চা চামচ টেস্টিং সল্ট
পদ্ধতিঃ
ডাটা ৩-৪ টুকরা করে কেটে নিব, ভালো করে ধুয়ে পাতিলে নিব, সাথে আলু ও ধুয়ে ডাটার সাথে দিয়ে ৪ কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে দিব,
আলু যখন সিদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে ঠান্ডা করে নিব, তারপর ডাটা গুলো অল্প পানি দিয়ে ব্লেন্ড করে নিব, এবার আলুর খোসা ছাড়িয়ে ব্লেন্ডার করা ডাটা দিয়ে ভালো করে মেখে নিব,
এবার তেল আর ব্রেডক্রাম ছাড়া বাকি সব উপকরন দিয়ে ভালো করে মেখে নিব,
তারপর পছন্দ মত লম্বা করে বা গুল করে বানিয়ে নিয়ে ব্রেডক্রাম এ গড়িয়ে নিব,
চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে গরম করে নিয়ে ৬-৭ টা নাস্তা দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিব,
লালচে হয়ে গেলে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব।।