মেয়েদের মন

আমি

Staff member
Administrator
Joined
Jun 8, 2016
Threads
285
Messages
4,590
Reaction score
134
Points
2,113
Age
52
Gender
Male

মেয়েদের মন​


আমাদের পাঠক বাবুর হঠাৎই মন খারাপ ! কোনো কারন ছাড়াই মন খারাপ। এমন মাঝে মধ্যেই হয়। মন খারাপের কোনো কারন তখন খুঁজে পাওয়া যায় না। আর এই কারন খুঁজে না পাবার কারনে আরো বেশী মন খারাপ হয়ে যায়। তখন মন শুধু চায় একাকী কোনো নীরব এলাকা দিয়ে হেঁটে বেড়াতে। তাই আর দেরী না করে পাঠক বনের দিকে হাঁটা দিলো।
পাঠক হেঁটে যাচ্ছিলো বনের ভেতর দিয়ে। ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ শোনা গেল অশরীরী আওয়াজ, ‘পাঠক’।
পাঠকঃ কে? কে কথা বলে?
অশরীরীঃ ভয় পেয়ো না। আমি ইচ্ছাপূরণ দৈত্য। আজ এই শুভদিনে আমি তোমার একটি ইচ্ছা পূরণ করব। বলো, কী চাও তুমি?
সাহস ফিরে পেল পাঠক। বললঃ ‘আমার জন্য পুরো বিশ্ব পরিভ্রমণ করে আসবে, এসে এমন একটা ট্রেন সার্ভিস চালু করে দাও, যেন আমি ঘুরে ঘুরে সব দেশের নববর্ষের উৎসব উপভোগ করতে পারি।’
দৈত্যঃ এটা তো খুব কঠিন কাজ। তুমি বরং অন্য কিছু চাও।
পাঠকঃ তাহলে আমাকে এমন ক্ষমতা দাও, আমি যেন মেয়েদের মন বুঝতে পারি।

দৈত্যঃ ওর্ব বাবা ! আগেরটাই ভালো। এখন বলো, ট্রেন কি এসি, নাকি নন-এসি লাগবে?
 
Back
Top