Collected খন্ড গল্প

dukhopakhidukhopakhi is verified member.

Special Member
Registered
Community Member
1K Post
Joined
Dec 22, 2024
Threads
469
Messages
7,535
Reaction score
6,287
Points
4,063
Age
41
Location
Dhaka, Bangladesh
Gender
Male
খন্ড গল্প

মূল লেখকঃ সুবর্ণা শারমিন নিশী






অণুগল্প এক:

স্টুডেন্ট অবস্থায় হাত খরচ বাঁচিয়ে আর ছাত্র পড়িয়ে বেশ কিছু টাকা জমিয়ে রিফাতের জন্য হালকা মেরুন কালারের একটা পাঞ্জাবি কিনেছিলাম।

রিফাতের সাথে আমার সম্পর্ক পাঁচ মাসের। এই পর্যন্ত ওকে দামি কোন কিছু গিফট করা হয়নি ভেবে ঈদে পাঞ্জাবি দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। ছেলেদের কাপড়চোপড় সম্পর্কে আমার আইডিয়া কম তাই আমার এক বান্ধবী আর দুই বন্ধু নিয়ে চলে গেলাম আড়ং এ এবং ওদের মতামত নিয়ে আমার অতি কষ্টে জমানো ছয় হাজার টাকা দিয়ে রিফাতের জন্য পাঞ্জাবি টা কিনলাম। সত্যি বলতে কি পাঞ্জাবিটা দেখতে আমার কাছেও ভীষণ ভালো লাগছিল। আর রিফাত যেহেতু উজ্জ্বল শ্যাম বর্ণ তাতে আমার মনে হয়েছে ওকে যথেষ্ট মানাবে।

পরদিন যখন ওকে সারপ্রাইজ বলে রেস্টুরেন্টে প্যাকেটটা দিলাম ও খুব উচ্ছ্বসিত হয়ে সেটা খুলল। পরমুহূর্তেই ওর মুখ কালো হয়ে গেল।
-কি ব্যাপার তোমার পছন্দ হয়নি? আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম।

-একদম না, তোমার পছন্দ আর আমার পছন্দ এক হবে এমন তো কোন কথা নেই অযথা এতগুলো টাকা খরচ করলে। তার চেয়ে টাকাটা আমাকে দিয়ে দিতে অথবা আমাকে নিয়ে গিয়ে শপিং করতে পারতে।

রিফাতের এই ধরনের কথায় আমি পুরো শকড কারণ ওটা ছিল ওকে দেয়া আমার প্রথম উপহার।

আমি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলাম। প্যাকেটটা ওর হাত থেকে নিলাম।
-কি হয়েছে? চেঞ্জ করে আনবে? রিফাতের গম্ভীর কণ্ঠস্বর।

-না, এটা অন্য কাউকে দেবো।

-মানে আমার জন্য আনা উপহার তুমি অন্য কাউকে দেবে !

-যে উপহারের মূল্য দিতে জানে না তাকে উপহার দিতে নেই আর শোনো তুমি একজন রেড ফ্ল্যাগ।

-মানে! একটা উপহার পছন্দ হয়নি বলে তুমি আমাকে এই তকমা দিয়ে দিলে?

-হ্যাঁ দিলাম, কারণ এটা তোমাকে দেয়া আমার প্রথম উপহার। তুমি হাসিমুখে এটা নিতে পারতে। একদিন পরতে পারতে অন্তত আমাকে খুশি করার জন্য। তারপর তোমার পছন্দ-অপছন্দ আমাকে বুঝিয়ে বলতে পারতে। কিন্তু তুমি বললে তোমার হাতে টাকাটা দিয়ে দিলে বেটার হতো এটা এক ধরনের ছোটলোকামি। আর সব সময় তোমার জন্য গিফট কিনতে গেলে তোমাকে নিয়ে যেতে হবে এটা কেমন কথা? আমি যাচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছ সম্পর্কটা শেষ।

আমি বের হয়ে এসেছিলাম রিফাতের সাথে আমার আর কোনদিনই দেখা হয়নি। সবাই ভাববে আমি অহংকারী, আমি জাজমেন্টাল, আমি অল্পতেই নিজের উপর কন্ট্রোল হারাই। কিন্তু আসল সত্য হলো যে মানুষ সম্পর্কের মাত্র ৫ মাসের মাথায় ভালোবাসার মানুষের দেয়া উপহারের কদর করতে জানে না তার সাথে বাকি জীবন কিভাবে কাটবে সেটা আমি খুব ভালোভাবেই বুঝে গিয়েছিলাম। তাই শত সহস্র সালাম জানিয়ে সেই সম্পর্ককে বিদায় করে দিয়েছি।
 
Back
Top