Mixed দ্য সিচ্যুয়েশন

WhisperBD

Special Member
Registered
1K Post
Joined
Dec 28, 2024
Threads
173
Messages
5,839
Reaction score
5,109
Points
2,213
Age
47
Location
Dhaka
Gender
Male
সিংহ সিগারেট ধরাচ্ছিলো।

হঠাৎ শিয়াল এসে বললো, ভাই, কেন এসব ছাইপাশ খাচ্ছো? ছেড়ে দাও। এসো আমার সাথে, দেখো, এই বন কি সুন্দর!

সিংহ শিয়ালের সাথে যাওয়া শুরু করলো।

কদ্দুর যাবার পর দেখে হাতি ইয়াবা খাচ্ছে।

শিয়াল আবার বললো, কেন ভাই? কি দুঃখ তোমার? এসব ছেড়ে আমার সাথে চলো, দেখো, এই বন কত নাইস!

হাতি তার পিছে পিছে যাওয়া ধরলো।

আবার কিছুদূর যাবার পর দেখে বাঘ মদ খেয়ে টাল।

শিয়াল গিয়ে সুন্দর করে বুঝালো, ছাড়ো না এসব নেশা। আমার সাথে চলো। দেখো, বনটা কত্ত বিউটিফুল!

বাঘ উঠে ঠাডায় একটা থাবড়া মারলো। শিয়াল কয়েক গজ দূরে গিয়ে পড়লো।

হাতি বললো, কি হলো ভাই?! বেচারাতো ভালো কথাই বললো।

বাঘ কইলো, এই হারামজাদা ডেইলি গাঞ্জা খাইয়া এইভাবে সবাইরে নিয়া রাইতভর জঙ্গলে ঘুরায়!
 
Back
Top