দুবাই সংযুক্ত আরব আমিরাতের সাতটি প্রদেশের মধ্যে একটি প্রদেশ এবং প্রধান একটি শহর। অফুরন্ত তেলের খনি, প্রাচুর্য ও ঐশ্বর্যের সংমিশ্রণে তৈরি এই শহর যেন পৃথিবীর বুকে এক স্বপ্নপুরী। আকাশছোঁয়া দালানকোঠা, নানা দেশের মানুষের সমাগম এবং বেশ কিছু বিলাসবহুল হোটেলের সমাহার এই শহরে। আজকের পর্বে আমরা জানবো সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের অজানা, অদ্ভুত ও অবিশ্বাস্য ১০টি তথ্য, যা পৃথিবীর অন্য কোথাও আপনি খুঁজে পাবেন না।