ব্রেকফাস্ট বান

আমি

Staff member
Administrator
Joined
Jun 8, 2016
Threads
254
Messages
4,333
Reaction score
125
Points
2,113
Age
52
Gender
Male

ব্রেকফাস্ট বান

পরিবেশনঃ ০৩ জনের জন্য
তৈরীর সময়ঃ ০১ ঘন্টা

Bacon-Sausage-02.jpg




উপাদানঃ
দেড় কাপ ময়দা
১/৩ কাপ গরম পানি
১/২টে চামচ ইষ্ট
২টে চামচ চিনি
৩টে চামচ ফেটানো ডিমের মিশ্রণ
১/২টে চামচ লবণ
১টে চামচ গুঁড়া দুধ
৩টে চামচ সয়াবিন তেল
১টে চামচ বাটার

পদ্ধতিঃ
প্রথমে একটি বোলে ইষ্ট এক্টিভ করে নিবো। এজন্য বোলে প্রথমে গরম পানি দিয়ে এর মধ্যে ইষ্ট ও চিনি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ৫ মিনিট অপেক্ষা করবো। ৫ মিনিট পর ইষ্ট এক্টিভ হলে এর মধ্যে ময়দা, গুঁড়া দুধ,ও লবণ দিয়ে ভালো করে স্পেচুলা দিয়ে নেড়েচেড়ে সব মিশিয়ে নিবো। এরপর ডিমের ফেটানো মিশ্রণটি দিয়ে আবারো মিশিয়ে মেখে নিবো কিছুক্ষণ।
সবকিছু মাখানো হয়ে গেলে সয়াবিন তেল দিয়ে ভালো‌ করে মেখে মথে নিবো কিছুক্ষণ। এবং ঢাকনা দিয়ে ২০ মিনিট এর জন্য রেখে দিবো।
২০ মিনিট পর ডো টা আবারো মেখে নিবো কিছুক্ষণ ভালো করে। এবং সমান ভাগে কয়েক ভাগ করে নিবো। এবং হাতের তালুতে গোল গোল করে উপরে ডিমের মিশ্রণ ব্রাশ করে লাগিয়ে নিবো এবং কিছু সাদা তিল পরিমাণ মতো ছড়িয়ে দিবো। এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবো প্রায় এক ঘন্টা।
এক ঘন্টা পর দেখবো বান গুলো ফুলে ডাবল হয়ে গেছে। এরপর বান গুলোর উপর বাটার ব্রাশ করে নিবো এবং একটি ওভেন ট্রে তে একটি বাটার পেপার বিছিয়ে তাতে একটু তেল ব্রাশ‌ করে নিবো। এবং বান গুলোকে বসিয়ে দিবো। এরপর ওভেন ১৮০ ডিগ্ৰী সেলসিয়াসে ১০ মিনিট প্রি হিট করে ১৮০ ডিগ্ৰী সেলসিয়াসে বান গুলো বেক করবো ১২-১৫ মিনিট।
আর যারা চুলায় করতে চান, সেক্ষেত্রে চুলায় একটি ননস্টিক হাড়িতে একটি স্টিলের স্ট্যান্ড বসিয়ে হাঁড়িটা ১০ মিনিট এর জন্য প্রি হিট করে নিবেন। এবং প্রি হিট হাঁড়িতে তেল দেয়া একটি মোল্ডে বান‌গুলো‌ বসিয়ে উপরে বাটার‌ ব্রাশ‌ করে ঢাকনা দিয়ে লো আঁচে বেক করবেন ১৫-২০ মিনিট। এসময় চুলার আঁচ লো এর থেকে একটু বেশি থাকবে।
এরপর বান গুলো ঠান্ডা করে পছন্দ মতো যেকোনো কিছুর সাথে পরিবেশন করা যাবে।
 
Back
Top