বোকার টাকা

আমি

Staff member
Administrator
Joined
Jun 8, 2016
Threads
268
Messages
4,385
Reaction score
129
Points
2,113
Age
52
Gender
Male

বোকার টাকা


শোভন অনেকদিন ধরেই মেয়ে পটানোর চেস্টা করে যাচ্ছে। এর জন্য ইতিমধ্যেই তার মোটা মানিব্যাগ চিকন হয়ে গেছে। যদিও তার বিস্তর টাকা-পয়সা আছে। এক্সপোর্ট-ইম্পোর্ট বিজনেস করে সে ভালোই কামায়। আর দেদারছে কামায় বলেই দুদিন পর পর সে সুশ্রী দেখে একেকটা মেয়ের পিছে লাগে আর তাকে পটানোর চেস্টা করে। উদ্দেশ্য পটিয়ে ঘরে তুলতে না পারলেও অন্তত খাটে তো তোলা যাবে ! গতো কিছুদিন যাবত সোমা নামের এক সুন্দরীকে পটানোর তালে আছে শোভন। প্রাথমিক আলাপ আর কথায় ভোলামন শোভন মেয়ে পটনের আগে সে নিজেই পটে গিয়েছে। তাইতো সেদিন শোভন সোমাকে নিয়ে বোটানিক্যালে গেলো সিরিয়াস কিছু আলাপ সেরে নিতে। তার ধারনা সোমা ইতিমধ্যেই তার প্রেমে পড়ে গেছে। কিন্তু কতোটা পড়েছে সেটা যাচাই করার জন্যই এই অভিসার। পরীক্ষায় যদি পাস করে, তবে তাকে বিয়ের প্রস্তাব দিবে... মনে মনে ভাবনা, বয়স তো আর কম হলো না। এখন যদি বিয়ে করতে না পারে, তবে তো বিয়ে আর করাই হবে না !
গোলাপ বাগান পার হয়ে কিছুদূর গিয়ে হাতের বাম পাশের একটা ছাউনীতে তারা দুজন পাশাপাশি বসলো। বেশ সঙ্কোচ নিয়ে শোভন সোমার একটা হাত তার হাতে নিয়ে খুব মোলায়েমভাবে সেই হাত কচলাতে কচলাতে বললো,
শোভনঃ ধরা যাক, এক বোকার টাকা আছে, তাকে তুমি বিয়ে করবে?
সোমাঃ কেন? কত টাকা আছে তোমার?
-
--
---

এখন প্রশ্ন হলো, শোভন কি আসলেই বোকা ? !!
 
You must log in or register to view this reply.
 
Back
Top