বিয়ের আগে-পরের মধ্যে পার্থক্য

আমি

Staff member
Administrator
Joined
Jun 8, 2016
Threads
252
Messages
4,305
Reaction score
125
Points
2,113
Age
52
Gender
Male

বিয়ের আগে-পরের মধ্যে পার্থক্য


দীর্ঘদিন প্রেম করে কিছুদিন আগে শোভল মিলাকে বিয়ে করেছে। তখন মিলার বান্ধবী শিউলী দেশের বাইরে ছিলো। ইতিমধ্যে মিলার বিয়ের মাস ছয়েক পার হয়ে গেছে। বিয়ের এতোদিন পর শিউলী দেশে ফিরেই বান্ধবীর খোঁজ-খবর নেয়ার জন্য মিলাদের মানে শোভনদের বাসায় এসে হাজির হলো। অনেকদিন পর দুই বান্ধবীর দেখা। দেখতেই একে অপরকে জড়িয়ে ধরলো। কেমন আছিস টাইপের কুশল বিনিময়ের পর শিউলী মিলাকে জিজ্ঞেস করলো, "কিরে, নতুন দাম্পত্য জীবন কেমন লাগছে ? "
শিউলীর কথায় মিলা বললো, " আমি তো বিয়ের আগে আর বিয়ের পরের অবস্থার মধ্যে তেমন কিছুই পার্থক্য দেখছি না। আগেও আমাকে অর্ধেক রাত জেগে কাটাতে হতো—যতক্ষণ না ও বাড়ি যাওয়ার জন্য ওঠে; এখনো আমাকে অর্ধেক রাত জেগে অপেক্ষায় থাকতে হয়, কখন ও ফেরে...।"
 
Back
Top