বিয়ে ও ডিভোর্সের কারণ
দুই বন্ধু শোভন আর মাইনের মধ্যে কথা হচ্ছিলো।
মাইনঃ আমি বিয়ে করলাম কেন, জানিস?
শোভনঃ কেন রে?
মাইনঃ আরে ! রান্নাবান্না, জামাকাপড় কাচা, বাড়িঘর পরিষ্কার করা, বাজার করা···উফ ! এত কাজ আর একলা করতে পারছিলাম না, তাই বিয়ে করে নিলাম।
শোভনঃ দারুণ ! তুই কি জানিস, এই একই কারণে আমার ডিভোর্স হয়েছে ?