ভ্যানিলা বিন গ্রীক য়োগার্ট - বেরিস কেক
পরিবেশনঃ ৪-৫ জনের জন্য
তৈরীর সময়ঃ ৪৫ মিনিট
পরিবেশনঃ ৪-৫ জনের জন্য
তৈরীর সময়ঃ ৪৫ মিনিট
উপাদানঃ
১ কাপ ময়দা
১ চা চামচ বেকিং পাউডার
১/৪ চা চামচ বেকিং সোডা
১/৮ চা চামচ লবন
১/৪ কাপ আনসল্টেড বাটার
১/২ কাপ পাউডার চিনি
১/৪ কাপ ভ্যানিলা বিন গ্রীক য়োগার্ট
১/৪ কাপ ফুল ক্রিম দুধ
৩-৪টি ছোট টুকরো করে নেওয়া স্ট্রবেরি
১/৪ কাপ ব্লুবেরি
প্রণালীঃ
উপকরণ গুছিয়ে নিতে হবে।
ওভেন ৩৫০ ডিগ্রী ফারেনহাইট তাপমাত্রায় প্রি হিট করে নিতে হবে।
বেকিং প্যান মাখন দিয়ে গ্রিস করে নিতে হবে।
একটি মিক্সিং বোলে ময়দা চেলে নিয়ে দিতে হবে। তার সাথে বেকিং পাউডার, বেকিং সোডা এবং লবন মিশিয়ে নিতে হবে।
আরেকটি পাত্রে মাখন এবং চিনি ভালোভাবে বিট করে নিতে হবে।
অন্য একটি পাত্রে দুধ, য়োগার্ট হুইস্ক করে নিতে হবে।
কিছুটা ময়দার মিশ্রণ মাখন, চিনির মিশ্রণের সাথে মিশিয়ে হুইস্ক করে নিতে হবে। এবার কিছুটা দুধ, য়োগার্ট মিশ্রণ মিশিয়ে হুইস্ক করে নিতে হবে। এই পদ্ধতির আরেকবার পুনরাবৃত্তি করতে হবে।
মিশ্রণটি বেকিং প্যানে ঢেলে কেটে রাখা স্ট্রবেরি এবং ব্লুবেরি উপর থেকে ছড়িয়ে দিতে হবে।
এবার ওভেনে ৩০-৩৫ মিনিট ৩৫০ ডিগ্রী ফারেনহাইট তাপমাত্রায় বেক করতে হবে।
নির্দিষ্ট সময় পর একটা টুথপিক ঢুকিয়ে দেখে নিতে হবে মসৃণভাবে বার করা যাচ্ছে কিনা নইলে সময় বাড়াতে হবে।
তৈরী হয়ে গেল ভ্যানিলা বিন গ্রীক য়োগার্ট বেরিস কেক। ঠান্ডা করে পরিবেশন করুন।