বাসবুসা- মধ্যপ্রাচীয় সুজির কেক
পরিবেশনঃ ১০-১২ জন
তৈরীর সময়ঃ ০১ ঘন্টা
তৈরীর সময়ঃ ০১ ঘন্টা
উপাদানঃ
দেড় কাপ সুজি -
১ কাপ চিনি-
৩ টা ডিম -
১/৪ কাপ ময়দা
১/২ কাপ টক দই-
১/২ কাপ তেল বা ঘি অথবা মিশ্রণ -
সোয়া চা চামচ বেকিং পাউডার -
১/৪ কাপ (ঐচ্ছিক) কমলার খোসা কুচি-
১/২ কাপ সিরার জন্য- চিনি-
১ কাপ পানি-
১ চা চামচ লেবুর রস-
১২/১৪ টা বাদাম-সাজানোর জন্য।
প্রস্তুত প্রণালীঃ
প্রথমে একটি বাটিতে ডিম ভেঙ্গে নিন। এতে চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এরপর এতে একে একে দই, তেল মিশান ও ভালোভাবে বিট করুন। এবার ময়দা, সুজি ও বেকিং পাউডার কয়েকবারে দিয়ে মেশান। ভ্যানিলা এসেন্স দিন।
সুজির মিশ্রণ ভালোভাবে তৈরী হলে এতে কমলার খোসাগুলো মিশিয়ে দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিন। ওভেন প্রিহিট করুন।
এবার একটি ওভেনপ্রুফ বাটিতে তেল ব্রাশ করে মিশ্রণটা ঢেলে দিয়ে উপরটা সমান করে দিন ও ট্যাপ করে নিন। বেকিং ট্রেতেও বসাতে পারেন। উপরে আস্ত কাঠবাদাম দিয়ে সাজিয়ে দিন। এবার ১৮০/১৯০°c এ আধা ঘন্টা থেকে ৪৫ মিনিট বেক করে নিন।
বেকিং এ বসানোর পর চুলায় এক কাপ পানি ও আধা কাপ চিনি জ্বাল দিয়ে সিরা তৈরী করুন। চিনি গলে গেলে লেবুর রস দিয়ে নামিয়ে নিন। সুজির কেক বেক হয়ে গেলে বের করে গরম কেক পছন্দ মত পিস করে নিন। এবার এর উপর গরম সিরা অল্প অল্প করে ঢালতে থাকুন। যতক্ষন রস টানবে ততক্ষণ সিরা ঢালুন। ব্যস হয়ে গেল বাসবুসা তৈরী। উপভোগ করুন গরম অথবা ঠাণ্ডা।