বস সব সময় একজনই

আমি

Staff member
Administrator
Joined
Jun 8, 2016
Threads
231
Messages
4,107
Reaction score
123
Points
2,113
Age
52
Gender
Male

বস সব সময় একজনই

রানা বিয়ে করেছে আজ প্রায় এক যুগ হতে চললো। কিন্তু তার বন্ধু আবির এখনো বিয়ে করেনি। আবির আর রানা একই সাথে কলেজ জীবন শেষ করে আবির চলে যায় বিদেশে আর রানা দেশেই চাকরি নিয়ে ভবিষ্যত গড়ার দিকে মনোযোগ দেয়। রানা চাকরিতে ঢুকেই বাবার কথায় বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য হয়। এরপর আজ পর্যন্ত অর্দ্ধ ডজন চাকরি বদলেছে সে। অপরদিকে আবির বিদেশে গিয়ে সেই যে চাকরিতে লেগেছে আর কিছু দেখার সুযোগই পায়নি। যদিও এর মাঝে দেশে এসেছে একাধিকবার কিন্তু বিয়েটা ঠিক করে উঠতে পারনি। এবার আবির বিয়ে করবে ভেবেছে। আর কতো ? অনেক তো বিদেশ করা হয়েছে। এবার বিয়ে-থা করে দেশেই থেকে যাবার চিন্তা করলো আবির। আর সেজন্যই আবির তার সব থেকে কাছের বন্ধুর কাছে বিয়ের পর কী কী পরিবর্তন তার হয়েছে সেটা জানার জন্য রানার কাছে গেলো।
এই কথা সেই কথার পর আবির রানাকে জিজ্ঞেস করলো- "আচ্ছা দোস্ত, বিয়ের পর তোর জীবনে কী পরিবর্তন এসেছে বলতো শুনি ?"

আবিরের কথায় রানা কিছুটা সুষ্ক হাসি হেসে বললো- 'দোস্ত, কদিন পর পর চাকরি বদল করলেও আমার বস সব সময় একজনই থেকে গিয়েছে..."
 
Back
Top