আলুর খোসা সহ মজাদার নাস্তা
পরিবেশনঃ ০৩ জনের জন্য
তৈরীর সময়ঃ ১৫ মিনিট
তৈরীর সময়ঃ ১৫ মিনিট
উপাদানঃ
৩ টা মাজারি সাইজের আলু
১/২ কাপ ময়দা
১/২ চা চামচ মরিচ গুড়া
১/২ চা চামচ গুল মরিচ গুড়া
সামান্য হলুদ
লবণ
ভাজার জন্য তেল
পদ্ধতিঃ
প্রথমে আলু একটা কাঠির ভিতরে ঢুকিয়ে কেটে নিব গুরিয়ে গুরিয়ে একটা আরেকটার সাথে লেগে থাকবে আলাদা হবেনা, তারপর এগুলো ফাকা ফাকা করে নিব, তারপর আলু পানিতে ভিজিয়ে রাখব।
বাটিতে তেল আলু ছাড়া বাকি সব উপকরন মিশিয়ে নিব, তারপর পানি দিয়ে ব্যাটার বানাবো বেশি পাতলা না আবার ঘন ও না,
চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে গরম করে নিব। তারপর আলু পানি থেকে তুলে ব্যাটার এ চুবিয়ে নিয়ে প্যানের তেলে দিয়ে দিব, এভাবে সব লালচে করে ভেজে নিয়ে তুলে নিব,
তারপর পরিবেশন করব,,,