আলুর চপ সিদ্ধ ডিমের ভর্তা দিয়ে

আমি

Staff member
Administrator
Joined
Jun 8, 2016
Threads
231
Messages
4,107
Reaction score
123
Points
2,113
Age
52
Gender
Male
আলুর চপ সিদ্ধ ডিমের ভর্তা দিয়ে


hq720.jpg


উপকরণ :
আলু ৫০০ গ্রাম,
ডিম ১টি সিদ্ধ করে ভর্তা করতে হবে,
কাঁচ মরিচ কুচি ১ চা চামচ
ধনেপাতা কুচি ১ টেবিল চামচ,
পেঁয়াজ বেরেস্তা করা ২ টেবিল চামচ,
গরম মশলা গুড়া ১ চা চামচ,
ডিম ১টি ফেটানো,
বিস্কুটের গুড়া পরিমাণমতো,
তেল ভাজার জন্য পরিমাণমতো,
লবণ পরিমাণমতো।


প্রণালী :
প্রথমে আলু সিদ্ধ করে লবণ দিয়ে মেখে রাখতে হবে। (আলু গরম অবস্থায় লবণ না দিয়ে ঠান্ডা করে নিতে হবে। কারণ গরম অবস্থায় আলুতে লবণ দিলে আলু পানি পানি হয়ে যাবে।)

এখন একটি কড়াইয়ে তৈল গরম করে একে একে তাতে আলুর ভর্তা, ডিমের ভর্তা, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, গরম মশলা গুড়া, স্বাদ অনুযায়ী লবণ এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালভাবে ভাজা ভাজা করে আবার মেখে নিতে হবে। হালকা হাতে চ্যাপটা আকারে চপগুলো প্রায় ১০-১২টি গড়ে ফ্রিজে প্রায় ৫ মিনিট রাখতে হবে। তারপর ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুড়ায় গড়িয়ে গরম ডুবন্ত তেলে ভেজে টিস্যু পেপারে তুলে রাখতে হবে। নিজের ইচ্ছা অনুযায়ী সাজানো যায়। এটি সস বা চাটনি দিয়ে খাওয়া যায়।
 
Back
Top