Collected "সবার ওপরে টাকা সত্য, তাহার ওপরে নাই"

dukhopakhidukhopakhi is verified member.

Special Member
Registered
Community Member
1K Post
Joined
Dec 22, 2024
Threads
445
Messages
7,082
Reaction score
5,075
Points
4,013
Age
41
Location
Dhaka, Bangladesh
Gender
Male
"সবার ওপরে টাকা সত্য, তাহার ওপরে নাই"


(অন্তর্জাল হতে সংগৃহীত)






ছোটবেলায় আম্মুকে দেখতাম সবসময় কিছু টাকা আলাদা করে রাখতে। এটা উনি নানুর কাছ থেকে শিখেছে। সুতরাং, সঞ্চয় করার বিষয়টা আমাকে বই পড়ে শিখতে হয়নি। এটা আমি আমার মায়ের কাছ থেকে দেখে শিখেছি।

কিন্তু বড় হয়ে আমি বুঝতে পারলাম কেবল সঞ্চয় করলেই হয় না, সেই সঞ্চয়কে আবার কাজে লাগাতে হয়। টাকা থেকে টাকা বানাতে হয়। এই ব্যাপারটাও জানার জন্য আমাকে বই পড়তে হয়নি। প্রয়োজনীয়তা শিখিয়ে দিয়েছে।

বাস্তবতা আমাকে দেখিয়েছে যে টাকা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্ষমতাগুলোর একটা। অভাব যে কী এক ভয়ঙ্কর অভিশাপ সেটা আমি জানি। টাকা না থাকা এবং থাকার পরেও সেটাকে পরিচালনা করতে না পারার যে কী ভয়াবহ পরিণতি হয়, সেটা আমি নিজের চোখে দেখেছি। দেখেশুনে যা বুঝেছি তা হচ্ছে, জীবনে টাকা লাগবে। আর কিছু হই বা না হই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে।

এইযে আমাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে, এই ব্যাপারটা যার মাথায় যত তাড়াতাড়ি আসবে তার জন্য তত ভালো।

অনেকে আছে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করে। আমি দোয়া করি উপরওয়ালা তাদের সন্তানদেরকেও সোনার চামচ মুখে নিয়ে জন্ম গ্রহণ করার তাওফিক দান করুক। যারা উত্তরাধিকার সূত্রে টাকা পয়সার মালিক নন, কিংবা পরিবারের একমাত্র অর্থ উপার্যনকারী ব্যক্তির অজ্ঞতার কারণে যাদের অর্থনীতির চাকা ভেঙ্গে যায়, তারা জানে দুনিয়া আসলে কেমন! জীবনে যে অভাব দেখেনি, সে আসলে জানেই না যে জীবন কী!

আমার শিক্ষা জীবনের সবচেয়ে অখাদ্য বস্তু যা আমি ছোটবেলায় না বুঝে পরীক্ষার হলে পৃষ্ঠা ভরে লিখে দিয়ে এসেছি তা হচ্ছে 'অর্থই সকল অনর্থের মূল' নামক একটা ভাবসম্প্রসারণ।

আমার ক্ষমতা থাকলে আমি এই ভাবসম্প্রসারণটা সব বই থেকে উঠিয়ে নিতাম এবং আমাদের অ্যাকাডেমিক পাঠ্যসূচিতে টাকা পয়সা কীভাবে বানাতে হয় এবং সেটা কীভাবে পরিচালনা করতে হয় সেই বিষয়ের যত ভালো বই আছে সেগুলো ঢুকানো শুরু করতাম।

ষষ্ঠ শ্রেণিতে আমি যে বইটা রাখতাম সেটা হতো George S. Clason এর লেখা The Richest Man In Babylon. নবম শ্রেণিতে দিতাম Robert T. Kiyosaki এর Rich Dad Poor Dad. আর একাদশ শ্রেণিতে Napoleon Hill এর Think and Grow Rich. এছাড়াও Eric Jorgenson এর The Almanack of Naval Ravikant নামক একটা বই আছে। আমি পারলে এই বইটাও সবাইকে পড়াতাম।

টাকার গুরত্ব বুঝতে হবে। যে যত কম বয়স থেকে বুঝবে যে টাকা কী জিনিস তার ভবিষ্যৎ অর্থনীতির চাকা তত সচল থাকার সম্ভাবনা বেশি।

যারা আপনাকে 'টাকা দিয়ে সুখ কেনা যায় না' বা 'অর্থই সকল অনর্থের মূল' জাতীয় কথা শোনায় জুতার ফিতা শক্ত করে বেঁধে তাদের কাছ থেকে উলটা দিকে এক দৌড় দেন।

যেই বড় ভাই, বড় আপু বাটন মাশরুমের চাষ করছে, ক্ষেতে সবজি ফলাচ্ছে, হাঁসের খামার দিচ্ছে, আম কিংবা ইলিশের ব্যবসা করছে অনলাইনে; যেই বন্ধু স্টক মার্কেট ভালো বোঝে, গ্রাফিক্স ডিডাইনের কাজ করে, ভালো ছবি কিংবা ভিডিয়ো এডিট করে বেশ ভালো টাকা পয়সা আয় করছে সেই সমস্ত বড় ভাই, বড় আপু বা বন্ধুর কাছে যান। জিজ্ঞেস করেন, পরামর্শ চান। লেগে থাকেন এদের পিছনে। এদেরকে দেখান যে আপনি জানতে আগ্রহী, শিখতে আগ্রহী।

একদম কেউ যদি পাত্তা না দেয়, কারো যদি সময় না হয়, তাহলে বইতো আছে! আপনাকে সচেতন করার জন্য সাধারণ যেটুকু জ্ঞান দরকার সেটা বইতেই পাওয়া যায়। এত কম টাকায় এত এত অমূল্য সব জিনিস পড়ে আছে অথচ আপনি ঘেঁটে দেখছেন না! বড় বড় মাথাওয়ালারা রেখে গেছে পরামর্শ, অথচ আপনি পাত্তা দিচ্ছেন না! সবকটা না হোক, টাকা পয়সা নিয়ে লেখা সর্বকালের সেরা বইগুলো অন্তত পড়েন।

পড়ার সময় নাই? অডিয়ো বই শোনেন। মোটকথা হচ্ছে, যেভাবে পারেন নিজেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য যা যা দরকার সেগুলোর দিকে ঝুঁকুন। ঘাঁটাঘাঁটি করুন। এর কাছে তার কাছে যান, কথা বলুন। আইডিয়া শেয়ার করুন। সোজা কথায় উঠেপড়ে লাগুন।

কারণ 'অর্থই অনর্থের মূল' নামক ভাবসম্প্রসারণ লিখে পরীক্ষায় কেবল পাশই করা যাবে, বাস্তব জীবনে এসব কথার দুপয়সারও দাম নেই।

এগুলো আপনাকে ভাত খাওয়াবে না। আর কিছু না হোক, অন্তত নিজে নিজেকে চালাতে পারেন এরকম একটা পর্যায়ে যান। প্রত্যেকে যখন নিজের জায়গা থেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, কেবল তখনই একটা পরিবার, একটা সমাজ তথা একটা দেশ স্বাবলম্বী হবে।

আপনারা যদি প্রত্যেকে নিজেদেরকে টেনে সামনে নেয়ার ব্যবস্থা করতে পারেন, পুরো দেশের সামনে যাওয়ার ব্যবস্থা আপনাদের সাথে সাথেই হয়ে যাবে। হাল ধরুন, নিজের হাল ধরুন! নিজের হাল ধরা মানেই দেশের হাল ধরা।
 
Back
Top