Collected রুচি নাই

dukhopakhidukhopakhi is verified member.

Special Member
Registered
Community Member
1K Post
Joined
Dec 22, 2024
Threads
457
Messages
7,319
Reaction score
5,722
Points
4,013
Age
41
Location
Dhaka, Bangladesh
Gender
Male
রুচি নাই

(অন্তর্জাল হতে সংগৃহীত)







দেশের বাড়ি থেকে একজন মেহমান এসেছেন, শুনলাম তিনি নাকি অসুস্থ, কিন্তু তাঁর ভাবসাব দেখে তেমন কিছুই মনে হইল না, দুপুরে খাওয়ার সময় বললাম,

চাচা কেমন আছেন?

আলহামদুলিল্লাহ্ ভাল।

শুনলাম আপনি অসুস্থ , কী সমস্যা, কিডনি, গ্লুকোজ, হার্ট?

আরে না, ঐগুলা সব ঠিক আছে, মুখে রুচি নাই।

মুখে রুচি নাই বলে ২ পিস পাঙাস মাছ নিল। আমি বললাম,

চাচা আরেকটা দেই?

দিলে দাও, মুখে রুচি নাই, তেমন খাইতে পারি না।

আচ্ছা নেন,

দিলাম আরেক পিস পাঙাস মাছ।

এরপর গরুর মাংস খাইলেন ৩ পিস। আমি নিজে নেওয়ার সময় তারে বললাম,

চাচা আরেক পিস দিব?

দিলে দাও, মুখে রুচি নাই।

বড় এক পিস দিলাম , কিন্তু বুঝতে পারলাম না মুখে রুচির সমস্যাটা কই! একটু পর বলে,

একটু কাঁচা লবণ দাও।

সেটাও দিলাম। ভাল কথা মুখে রুচি নাই, কিন্তু মাছ মাংস খাওয়ার আগে ছোট মাছ, কচু তরকারি এইগুলাও সব খাইয়া ফেলেছে।

যাক , অনেক দূর থেইকা আসছে, আরাম কইরা খাক। গ্রাম থেকে আসলেও তাঁর আর্থিক অবস্থা ভাল, পোলায় থাকে সৌদী আরব।

ভাত খাওয়ার পর সে আমার চানাচুরের ডিব্বা দেখে বলে, এইটা কি চানাচুর নাকি?

জি চাচা, কিন্তু আপনার তো রুচি নাই!

তাও দেখি যদি রুচি ফিরে আসে।

এই কথা বলে রুচি চানাচুরের ৮০ টাকার প্যাকেটের ৮০% চানাচুর খাইয়া ফেলেছে।

আমি কইলাম, চা খাইবেন?

দিতে পার, যদিও রুচি নাই! লেবু চা দিও, না দুধ চাই দাও, দুধ বেশি দিও, রুচি নাই।

অবশেষে মেহমান বিদায় নিছেন। আমার বউ আইসা বলে, চানাচুরের ডিব্বায় চানাচুর কই?

আমি বললাম, কী চানাচুর?

ঐযে রুচি ঝাল চানাচুর।

আমি কইছি, রুচি নাই।
 
Back
Top