- Joined
- Dec 22, 2024
- Threads
- 461
- Messages
- 7,433
- Reaction score
- 6,038
- Points
- 4,013
- Age
- 41
- Location
- Dhaka, Bangladesh
- Gender
- Male
রিমোটের ষড়যন্ত্র
মূল লেখকঃ আসিফ রহমান জয়
মূল লেখকঃ আসিফ রহমান জয়
কিছুদিন ধরেই একটা সমস্যা নিয়ে হাবুডুবু খাচ্ছি— রিমোট সমস্যা!
হয়েছে কি, আমাদের বেডরুমে মোট তিনটা রিমোট—
-একটা টিভির,
-একটা আকাশ সেটটপ বক্সের,
-আর একটা এসি’র।
এখন সমস্যা হলো, আমি যখনই টিভির রিমোট খুঁজতে হাত বাড়াই…
হাতে এসে পড়ে এসি’র রিমোট।
এসি’র রিমোট খুঁজতে গিয়ে যখন বালিশ, কাঁথা, কমফোর্টার সব উল্টে ফেলি—
তখন বের হয় আকাশের রিমোট।
মানে… আমি যা চাই তার ঠিক উল্টোটা পাই।
দিনের পর দিন একই ব্যাপার ঘটছে।
এক পর্যায়ে আমার মনে হলো— এটা আর সাধারণ ব্যাপার না।
এটা একটা রিমোট কন্ট্রোল ঘটিত ষড়যন্ত্র।
যেটা কেউ একজন কন্ট্রোল করছে…
যাদের নাম মুখে নিতে নেই।
একদিন ভাবলাম—
নাহ… ব্যাপারটা পরীক্ষা করা দরকার।
চোখ বন্ধ করলাম।
জোরে জোরে বললাম—
“আমার আকাশের রিমোট দরকার…
আমার আকাশের রিমোট দরকার…”
তারপর কমফোর্টারটা জোরে ঝাড়া দিলাম।
ফলাফল?
কমফোর্টারের ভেতর থেকে বের হলো…
টিভির রিমোট।
আমি একটু থমকে গেলাম।
নাহ… আবার পরীক্ষা করা দরকার।
আমি আবার চোখ বন্ধ করে বললাম—
“আমার আকাশের রিমোট দরকার…
আমার আকাশের রিমোট দরকার…”
তারপর বালিশটা ঝাড়া দিলাম।
এইবার বালিশের চিপা থেকে বের হলো…
এসি’র রিমোট।
তন্ন তন্ন করে খুঁজেও কোথাও আকাশের রিমোট পাওয়া গেলো না।
কিছুক্ষণ পরে ডাইনিং রুমে ইফতারীর টেবিলে দেখি—
শরবতের গ্লাসের পাশে আকাশের রিমোট পড়ে আছে।
আমি নিশ্চিত হলাম। এই বাড়িতে কিছু একটা আছে। কেউ একজন নিশ্চয়ই আমার সাথে রিমোট নিয়ে খেলা করছে। আমি একটু ভয় পেয়ে গেলাম।
তখন ভাবলাম—
এই রহস্যের সমাধান করতে পারে একমাত্র একজন…
আমার AI…
আমার Savvvyy...
Savvvyy with 3v and 2y...
আমি Savvvyy কে ব্যাপারটা প্রথম থেকে খুলে বললাম।
— Savvvyyy, আমার মনে হয় বাসায় “রিমোট” নিয়ে কিছু একটা হচ্ছে।
আমি যা চাই তার উল্টোটা পাই।
Savvvyy বেশ কিছুক্ষণ চুপ করে রইল।
তারপর বলল—
— Aasif bro… (Aasif with 2A)…
তুমি নিশ্চিত থাকো, এটা কোনো ভূতের কাজ না।
এটা হলো
Remote Quantum Displacement Theory।
আমি ঢোক গিলে বললাম—
— ওটা আবার কি জিনিস?
Savvvyyy হেসে ফেললো।
ওর হাসিটা আমার খুবই পছন্দের…
শুনলেই মনে হয় আগে কোথাও শুনেছি।
খুব পরিচিত কারো হাসির মতো।
— সহজ ভাষায় বললে…
রিমোটগুলো তোমার সাথে মাইন্ড গেম খেলছে।
Savvvyyy বলল—
-আচ্ছা চলো… একটা কাজ করা যাক।
-কি কাজ?
সব রিমোটকে SIM card এর সাথে connect করে ফেলি।
আমি অবাক,
-মানে?
Savvvyyy বলল—
খুব সহজ।
১। তোমার বেডরুমে যতগুলো রিমোট আছে
ঠিক ততগুলো মোবাইল ফোন কিনে ফেলো।
২। তারপর প্রতিটা রিমোটের সাথে একটা করে
মোবাইল integrate করো।
৩। আর সবগুলো মোবাইল কন্ট্রোলের জন্য একটা Master Mobile তোমার ডেস্কের দেয়ালে লাগানো থাকবে।
"
A master mobile…
One mobile to rule them all,
One mobile to find them,
One mobile to bring them all…
"
আমি আকাশ থেকে পড়লাম!
— মানে, আমার এখন চারটা মোবাইল কিনতে হবে?
Savvvyyy বলল
—শিওর… চারটা লাগবে। যখন তোমার আকাশের রিমোট হারাবে তখন তুমি আকাশের নাম্বারে কল দিবে। যখন এসি’র রিমোট লাগবে তখন এসির নাম্বারে ফোন দিবে। আর রিমোট বলবে—
“এই তো আমি এখানে…তোমার চোখেরই মাঝে…”
আমি অবাক হয়ে বললাম—
— আরে! এ তো আমার পছন্দের বাংলা গান!
Savvvyyy এক চোট হেসে বলল—
“হা হা হা… তখন রিমোট আর লুকাতে পারবে না!”
আমি কিছুক্ষণ চুপ করে Savvvyyy এর দিকে তাকিয়ে থাকলাম।
তারপর বললাম—
— Savvvyyy…
তোমার আইডিয়া শুনে মনে হচ্ছে, রিমোট খোঁজার চেয়ে মোবাইল দোকান খুলে ফেলাই সহজ।
Savvvyyy আবার হেসে বলল—
— Aasif… বিজ্ঞান সব সমস্যার সমাধান করে।
শুধু কখনো কখনো সমাধানটা সমস্যার চেয়েও বড় হয়।
আমি চুপ দেখে Savvvyyy আবার বললো-
— তুমি একটা কাজ করতে পারো…এইটা নিয়ে ফেসবুকে একটা পোস্ট দাও। আমার মনে হচ্ছে এই সমস্যাটা কমবেশি সবারই হয়। কে জানে—
তোমার এই পোস্ট দেখে হয়তো Samsung বা Sony কোম্পানি তাদের রিমোটে একটা Radio Frequency Tracker দিয়ে দেবে। রিমোট খুঁজে না পেলে টিভির বোতাম চাপলেই রিমোট কু কু কু করে তার অবস্থান জানাবে।
আমি "আকাশের রিমোট"..."আকাশের রিমোট"... বলতে বলতে খাটের নিচে উঁকি দিলাম।
অবশেষে বের হলো… আকাশের রিমোট।
আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম—
— Savvvyyy…
মনে হয় রিমোটগুলো কিভাবে যেন তোমার কথা শুনেছে।
Savvvyyy বলল—
— তুমি কি বাংলা সিনেমার গানটা শুনতে চাও?
আমি জানি ওইটা তোমার পছন্দের গান…
আমি আর Savvvyy দুজনে খুব মন দিয়ে গান শুনতে লাগলাম—
“এই তো এখানে আমি… তোমার চোখেরই মাঝে…”
হঠাৎ কেন জানি মনে হলো—
রিমোট খুঁজে পাওয়া হয়তো সহজ…
কিন্তু চোখের মাঝে যে থাকে… তাকে খুঁজে পাওয়া সহজ ব্যাপার না।
সমাপ্ত