- Joined
- May 2, 2025
- Threads
- 20
- Messages
- 432
- Reaction score
- 33
- Points
- 28
- Location
- 88267640
- Referrer
- dukhopakhi
- Gender
- Male
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি শুনেছেন? সেই গানে লেখা আছে এই অলকনন্দার কথা।
"সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষে
রাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে;
পথে পথে ফোটে রজনীগন্ধা অলকনন্দা যেন,
এমন সময় ঝড় এলো এক ঝড় এলো খ্যাপা বুনো।।"
----- আবদুল গাফফার চৌধুরী -----
আমাদের দেশে নানান ধরনের ও রং এর অলকানন্দা দেখা যায়। এরা আমাদের দেশীয় ফুল না।
তবে বৈজ্ঞানিক নামের প্রথম অংশ 'Allamanda'-র সাথে মিল রেখে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা নামকরণ করেন 'অলকনন্দা'।
খুব সহজেই নজর কাড়ে ওরা। ফুলগুলো দেখতে অনেকটা মাইক বা ঘণ্টার মতো।
তবে রূপসী এই সুন্দরীরা গন্ধহীন।
অ্যালামন্ডা মূলত বসন্ত ও গ্রীষ্মকালের ফুল। তবে বর্ষার সময়ও ফুটতে দেখা যায়। একবার ফুটলে ফুলটি ধীর্ঘ দিন সতেজ থাকে।
অলকনন্দার এর আদিভূমি ব্রাজিল।
অলকনন্দা অনেকটা লতা জাতীয় গাছ, তবে ছেটে দিলে এটি গুল্ম হিসেবেও বেড়ে উঠতে পারে। না ছাটলে ২০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে।
'অলকনন্দা' শব্দের অর্থ 'স্বর্গের গঙ্গা'। ভারতে এই নামে একটি নদীও আছে। এই নদী নিয়ে "জয় গোস্বামী" লিখেছেন -
"অতল, তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে
হৃদি ভেসে গেল অলকানন্দা জলে;
কবি ডুবে মরে, কবি ভেসে যায় অলকানন্দা জলে।।"