মগের মুল্লুকের ইতিহাস

dukhopakhidukhopakhi is verified member.

Special Member
Registered
Community Member
1K Post
Joined
Dec 22, 2024
Threads
468
Messages
7,529
Reaction score
6,270
Points
4,063
Age
41
Location
Dhaka, Bangladesh
Gender
Male
মগের মুল্লুকের ইতিহাস

(অন্তর্জাল হতে সংগৃহীত)







কথায় কথায় আমরা প্রায়ই বলি এটা কি মগের মুল্লুক!
মগের মুল্লুক একটি জনপ্রিয় ও বহুল প্রচলিত বাঘধারা।

আসুন জেনে নেই এই বাঘধারা টির পেছনের গল্প

মুলুক’ শব্দের অর্থ যে ‘জায়গা’, সে তো সবাই জানি। কিন্তু ‘মগের মুলুক’ জায়গাটা ঠিক কোথায়, সে কথা কি জানেন? অথচ আজও কোনও জায়গায় অশান্ত অরাজক পরিস্থিতি দেখা দিলে তা ‘মগের মুলুক’ আখ্যা পেয়ে যায় সহজেই। কী অর্থ লুকিয়ে আছে এই ‘মগ’ শব্দের আড়ালে?

মগের মুল্লুক অর্থ বিশৃঙ্খল অবস্থা বা অরাজক পরিস্থিতি। যেরকম পরিস্থিতিতে কেউ কারও তোয়াক্কা করে না, কেউ কারও কথা শুনে না। তবে এত কথা থাকতে ‘মগ’-এর মুল্লুকই কেন হল?

গ্লাস বা জগের মুল্লুকও তো হতে পারত তাই না? কেন যে মগের মুল্লুক হল সেটা জানতে হলে আগে আমাদের জানতে হবে এই মগ জিনিসটা কী?

এই মগ কিন্তু চা-পানি খাওয়া বা গোসল করার মগ থেকে আসেনি। এই মগ হচ্ছে আরাকানের জলদস্যু। এই আরাকান দেশটি কোথায় জানেন?
আজ যে দেশটিকে আমরা বার্মা বা মায়ানমার নামে চিনি প্রাচীনকালে সে দেশের নামই ছিল আরাকান।

১৬২৫ সালের দিকে যখন আমাদের বঙ্গভূমি খুব সমৃদ্ধশালী ছিল তখন, পর্তুগিজ আর মগ জলদস্যুরা পূর্ববঙ্গ অর্থাৎ এখন যেটা বাংলাদেশ তার দক্ষিণ অংশ বা নিম্নাঞ্চলে খুব লুটপাট চালায়। তখন এ ভূখণ্ড শাসন করত মুঘল সুবেদাররা। তারা এসেছিল সেই আফগান ভূমি থেকে আর তাদের শাসনের কেন্দ্র ছিল দিল্লি। তারা যেদিকের মানুষ সেদিকের মানুষেরা আসলে সমুদ্র বা নৌপথের সঙ্গে তত অভ্যস্থ ছিল না। এদিকে মগেরা নৌপথে যুদ্ধ করে খুব পটু। তাই মুঘল সুবেদাররা কখনওই মগেদের সঙ্গে পেরে উঠেনি।

ঢাকার সুবেদার তখন খান-ই-দুরান। মানুষ হিসেবে তিনি একটু ভীতু ছিলেন এমন কথিত আছে। তিনি তো মগদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো দূরে থাকুক কোনো প্রতিবাদও করেননি। মগদের ভয়ে উল্টা রাজমহল পালিয়ে যান।

এই সুযোগে মগরা আমাদের ভূমিতে একদম যা ইচ্ছে তাই রকমের লুটপাট, অত্যাচার নির্যাতন করে। শুধু লুটপাট করেই তারা ক্ষান্ত দেয়নি। আমাদের দেশের মানুষদের ওরা ধরে ধরে নিয়ে যেত, এরপর সেই মানুষদের অন্যান্য দেশে নিয়ে বিক্রি করে দিত। নিপাট, নিরীহ, নির্বিবাদ একজন গৃহস্থ মানুষের সব তো তারা কেড়ে নিয়ে রাতারাতি তাকে অন্যের কৃতদাস করে দিত।

মুঘল আমলের শেষে, সুলতানি আমলেও মগেদের এই অত্যাচার অব্যাহত ছিল। পুরো বাংলা জ্বালিয়ে পুড়িয়ে, তারা আসামেও অনেক অত্যাচার করে। ১৮২৪ সালের দিকে এই অত্যাচার চরম আকার ধারণ করে। তারপর তাদের সঙ্গে শাসক এবং সাধারণ মানুষের অনেকগুলো যুদ্ধ হয়। ১৮২৪, ১৮৫২ এবং ১৮৮৫ সালের যুদ্ধের পরে মগেদের শক্তি বেশ কমে আসে। এভাবে আস্তে আস্তে তাদের অত্যাচার থেকে মুক্তি পায় এই ভূখণ্ডের মানুষ।

যদিও মগদের এক সময় ঠিকই আমরা মগেদের অত্যাচার থেকে নিজেদের মুক্ত করতে পেরেছি, তবুও প্রায় দুইশ বছর তারা আমাদের যার পর নাই অত্যাচার করেছে। বঙ্গবাসী কখনও এ অত্যাচারের উপযুক্ত প্রতিকার বা বিচারও পায়নি।

তাই এখনও যখন আমাদের সমাজে কেউ যেমন-তেমনভাবে অন্যের উপর প্রভাব খাটায়, অত্যাচার করে, দুর্বল মানুষকে কষ্ট দেয় তখন মগেদের সময়ের কথার সঙ্গে সেটা তুলনা করা হয় আর বলা হয়, মগের মুল্লুক।
 
Back
Top