- Joined
- Dec 22, 2024
- Threads
- 437
- Messages
- 6,897
- Reaction score
- 4,815
- Points
- 4,013
- Age
- 41
- Location
- Dhaka, Bangladesh
- Gender
- Male
কসাই
মূল লেখকঃ রব্বানী ভুঁইয়া
মূল লেখকঃ রব্বানী ভুঁইয়া
কয়েক দিন পর কুরবানির ঈদ। এক পরিচিত বড় ভাই WhatsApp-এ মেসেজ পাঠাইছে—
- রাব্বানী, তোমার পরিচিত কসাই গ্র্যাড আছে?
- কসাই লাগবে?
- হ্যাঁ। থাকলে আমার অফিসে পাঠাইয়া দিও।
- অফিসে পাঠামু?
- আরে হ্যাঁ! ইন্টারভিউ নিতে হবে না?
- কসাইয়ের ইন্টারভিউ নিবেন?
- ভাই এইটা আমেরিকা। লেটেস্ট টুল ব্যবহার করে কিনা, এফিসিয়েন্সি কেমন দেখতে হবে না?
যাই হোক, আমার পরিচিত এক গ্রোসারি স্টোরে মাঝবয়সী এক সিরিয়ান মাংস কাটার কাজ করে। নাম ফরিদ আল আতরাস। কথায় কথায় “অফকোর্স ব্রাদার” বলা তার মুদ্রাদোষ। গরুর কোন জায়গার মাংস কাবাবের জন্যে, কোন জায়গার মাংস স্টেকের জন্যে—সেই ব্যাপারে তার ব্যাপক জ্ঞান। সে নতুন কাজ খুঁজতেছে। কারণ বর্তমান মালিক বাশার আল-আসাদের ভক্ত, আর সে আসাদের কারণে দেশছাড়া। আমি তারে সেই বড় ভাইয়ের অফিসের ঠিকানা দিয়ে বললাম যোগাযোগ করতে।
আজ সাত সকালে বড় ভাইয়ের ফোন—
- এক ব্যাটা চাপাতি আর ইলেকট্রিক করাত নিয়া আসছে দেখা করতে। বলতেছে তুমি নাকি তারে আমার কাছে পাঠাইছ?
- নাম ফরিদ আল আতরাস হইলে আমি পাঠাইছি।
- কিন্তু সে চাপাতি নিয়া আসছে কেন?
- আপনি না কসাই খুঁজতেছিলেন! ও মনে হয় হাতে-কলমে কাজ দেখাইতে আসছে।
- আরে আমি কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (ক.সা.ই)-এর গ্রাজুয়েট খুঁজতেছি। সংক্ষেপে কসাই বলছিলাম আর কি!
- ভাই, ফরিদ কি আপনার সামনে? আপনে ফরিদের হাতে ফোনটা দেন।
— ফরিদ, তোমার হাতে যে ফোনটা দিছে, তোমার কাজ হচ্ছে তোমার হাতের চাপাতি দিয়া তারে পুরা একটা এভিনিউ দৌড়ানি দেওয়া। তাইলে তোমার কাজ কনফার্ম! পারবা?
একটু নীরবতার পর ফোনের এই প্রান্তে ফরিদের সেই পরিচিত ডায়লগ - “অফকোর্স ব্রাদার!”