- Joined
- Dec 22, 2024
- Threads
- 423
- Messages
- 6,710
- Reaction score
- 4,398
- Points
- 3,963
- Age
- 41
- Location
- Dhaka, Bangladesh
- Gender
- Male
জার্মানিদের সময় জ্ঞান
(অন্তর্জাল হতে সংগৃহীত)
(অন্তর্জাল হতে সংগৃহীত)
৪৫ বছর আগে যখন জার্মানিতে এসেছিলাম, জার্মানরা বেশ বুদ্ধিমান ছিল। এরা এতো সময়ানুবর্তি ছিল !!! ৯ টা মানে ৯ টা। ৮টা পঞ্চাশও নয়, ৯ টা বেজে দশ মিনিট ও নয়।
সেই জার্মানির কী যে হল গো!!!
জার্মানির প্রতিটি ট্রেন আর বাস লেট করে।
তো হয়েছে কি, এক বৃদ্ধ ভদ্রলোক ট্রেনে উঠেছেন। টিকেট চেকার এসে টিকেট চাইল। ভদ্রলোক টিকেট দেখালেন। চেকার টিকেট দেখে বললেন, এটা তো বাচ্চাদের টিকেট।
বৃদ্ধ ভদ্রলোক বললেন, আমি যখন প্লাটফর্মে দাঁড়িয়ে টিকেট নিয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম
তখন আমি বাচ্চাই ছিলাম।
আরেক প্লাটফর্মে দুই বন্ধু দাঁড়িয়ে আছেন ট্রেনের জন্য। ট্রেন এসে গেলো। এক বন্ধু বললেন,
সবাই বলে জার্মান ট্রেন নাকি পাঙ্কচুয়াল নয়। এই তো ঠিকইএসে গেলো।
আরেক বন্ধু উত্তর দিলেন, হ্যাঁ, হ্যাঁ এই ট্রেনটি গতকাল আসার কথা ছিল।
বালিনে ম্যারাথন চলছে। সারা বিশ্বের প্রতিযোগীরা একসাথে দৌড়াচ্ছে। এক ভদ্রলোক একটি ফলক নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন। ফলকে লিখা,
মারহাবা, তোমাদের স্পীড জার্মান ট্রেনের চেয়েও বেশী।
কী আর বলবো!!!