Collected একটা টিউশনি আর তিনটা কুকুরের গল্প

dukhopakhidukhopakhi is verified member.

Special Member
Registered
Community Member
1K Post
Joined
Dec 22, 2024
Threads
445
Messages
7,082
Reaction score
5,075
Points
4,013
Age
41
Location
Dhaka, Bangladesh
Gender
Male
একটা টিউশনি আর তিনটা কুকুরের গল্প


(অন্তর্জাল হতে সংগৃহীত)







আমাকে এক ভদ্রলোক হঠাৎ হঠাৎ ফোন দিতেন ....... ভদ্রলোক বাংলাদেশের শীর্ষ ধনীদের একজন। আমার মতো এক অধম তার কাছে হাজার দুয়েক টাকা পেতো ....... প্রায় পনেরো বছর হয়ে গিয়েছিলো , আমি কোনোভাবেই টাকাটা গ্রহণ করিনি।

ঘটনা টা ২০০৪ এর .....

আমি তখন SSMC র 2nd year এমবিবিএস স্টুডেন্ট।

ভদ্রলোকের O level পড়ুয়া সন্তানকে Biology পড়াই। মাস গেলে চার হাজার পেতাম .... সপ্তাহে দুই দিন। বাসের হাতলে ঝুলে ঝুলে টিউশনিতে যাই ।

গুলশান ১ এ ভদ্রলোকের আলিশান বাড়িতে তিনটা জাম্বু সাইজের কুকুর ছিলো - কুকুরের পিছেই খরচ হতো মাসে বিশ হাজার (ভদ্রলোক নিজের মুখে গর্ব করে একদিন বলেছিলেন)। আমি আত্মা হাতে নিয়ে ঐ বাসায় উঠতাম। বেরসিক কুকুরগুলো আমাকে দেখলে একটু বেশিই হইচই শুরু করতো।

Summer vacation এ ভদ্রলোক পরিবার নিয়ে মরিশাস ঘুরতে চলে গেলেন ........ আমাকে একটাবার জানানোর প্রয়োজনটুকুও অনুভব করলেন না। আমি মফিজের মতো রুটিন অনুযায়ী টিউশনিতে যাই ....... ছাত্রের খবর নাই। কিছুক্ষণ জাম্বু কুকুরগুলার ঘেউ ঘেউ ডাক শুনে ...... বিরক্ত হয়ে চলে আসি।

অতপর তারা যখন ফিরে এলেন মাসের ষোল দিন বাকী। আমি বাকী দিনগুলো দেড় ঘন্টার স্হলে আড়াই ঘন্টা করে ছাত্রকে সময় দিলাম।

মাসের শেষে বেতন পেলাম দুই হাজার ....... , ভদ্রলোক হাসিমুখে বল্লেন - 'চৌদ্দ দিন তো পড়ালে না ....... তাই অর্ধেক দিলাম '!

আমি মন খারাপ করে বিড়বিড়িয়ে বল্লাম - "আঙ্কেল ..... মরিশাস যাবার সময় আপনারা আমাকে ইনফর্ম করলেন না ...... , আমি সপ্তাহে দুই দিন করেই আসলাম , দারয়ানও জানেনা কবে ফিরবেন আপনারা। পরবর্তীতে আপনার সন্তানকে আমি প্রতিদিনই একঘন্টা করে বেশি সময় দিলাম। যাই হোক ........ আমি আর এই টিউশনিটা কন্টিনিউ করবো না"।

আমি চুপ করে বাসা থেকে বেরিয়ে গেলাম। দুই হাজার টাকার পুরোটা দিয়েই কুকুরের জন্য মাংস ..... পাউরুটি কিনে একটা চিরকুট ভদ্রলোকের দারোয়ানের হাতে দিয়ে এলাম l চিরকুটে লেখা ছিলো -

"আমার তরফ থেকে কুকুরের জন্য সামান্যতম উপহার" !
"শুভকামনা আপনার এবং কুকুরগুলোর জন্য"।

আমি আর কখনোই যাইনি ঐ বাড়িতে .... ভদ্রলোক তন্নতন্ন করে আমাকে খুঁজে বের করেছেন,আমার নাম্বারও কালেক্ট করেছেন।

মাঝে মধ্যে ফোন দিতেন ... ( ইদানিং ব্লক লিস্টে তাকে ঠাঁই দিয়েছি , আমার সময় মূল্যবান এখন )।

হাসতে হাসতে বলতেন - ' You make me crazy , boy ! আমার জীবনে এভাবে কেউ এভাবে আঘাত করতে পারেনি। টাকাটা নিয়ে আমাকে মুক্তি দাও। '

আমি চুপ করে হেসে এভোয়েড করতাম .....! আমি কখনোই অতীত ভুলিনা।
আমি চোখ বন্ধ করলে আজও দেখতে পাই - কিছু কুকুর সেদিন একজন নিরীহ এবং সৎ মানুষের চেয়েও বেশি মূল্যায়িত হয়েছিলো ।
 
Back
Top