এগলেস স্ট্রবেরি বেনানা সেমোলিনা কেক
পরিবেশনঃ ৪-৫ জন
তৈরীর সময়ঃ ৪৫ মিনিট
তৈরীর সময়ঃ ৪৫ মিনিট
উপাদানঃ
১টি চটকানো পাকা কলা
৬-৭টি টুকরো করে নেওয়া ফ্রেশ স্ট্রবেরি
১/২ কাপ দুধ + ১/৪ কাপ দুধ
১ কাপ চেলে নেওয়া সুজি
১/২ কাপ চিনি
১/২ চা চামচ বেকিং পাউডার
১/২ চা চামচ বেকিং সোডা
১ চিমটে পরিমাণ লবন
১/২ কাপ আনসল্টেড বাটার
পদ্ধতিঃ
কলা ও স্ট্রবেরি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে।
একটি মিক্সিং বোলে সুজি, ১/২ কাপ দুধ, বেকিং সোডা, বেকিং পাউডার এবং লবন মিক্স করে নিতে হবে। তারপর ৩০ মিনিট ঢাকনা দিয়ে রাখতে হবে।
আরেকটি পাত্রে মাখন, চিনি, ১/৪ কাপ দুধ মিশিয়ে নিতে হবে।
৩০ মিনিট পর সুজির মিশ্রণে ব্লেন্ডেড ফল মিশিয়ে নিতে হবে।
এবার এই মিশ্রণ মাখন, দুধ, চিনির মিশ্রণের সঙ্গে মিক্স করে নিতে হবে। কিন্তু লক্ষ্য রাখতে হবে ওভারমিক্স যেন না হয়ে যায়।
এবার বেকিং প্যানে মাখন গ্রিজ করে মিশ্রণটি ঢেলে প্রি হিটেড ওভেনে বেক করতে হবে ৩৫-৪০ মিনিট। নির্দিষ্ট সময় পর কেক তৈরী কিনা টুথপিক ঢুকিয়ে চেক করে নিতে হবে। টুথপিক যদি মসৃণ ভাবে বেরিয়ে আসে তাহলে বুঝতে হবে কেক তৈরী।
এবার ওভেন থেকে বার করে ঠান্ডা করে পরিবেশন করুন এগলেস স্ট্রবেরি, বেনানা, সেমোলিনা কেক।