ডিম ছাড়া ফ্রুটস কেক

আমি

Staff member
Administrator
Joined
Jun 8, 2016
Threads
229
Messages
4,101
Reaction score
123
Points
2,113
Age
52
Gender
Male

ডিম ছাড়া ফ্রুটস কেক

পরিবেশনঃ ০৮ জনের জন্য
তৈরীর সময়ঃ ৫০ মিনিট

dim-chhara-fruit-cake-recipe-in-bengali.jpg



উপাদানঃ
১কাপ ময়দা
১/৪ কাপ সুজি
১কাপ চিনি
১/২ কাপ তেল
২ টেবিল চামচ ঘি
১কাপ দুধ
কাজুবাদাম, কিসমিস, কাঠবাদাম, পেস্তা বাদাম, চিনে বাদাম,খেজুর ১কাপ
১/২ চামচ ভেনিলা এসেন্স
১/২ চা চামচ বেকিং সোডা
১/২ চা চামচ বেকিং পাউডার

পদ্ধতিঃ
একটা পাত্রে সুজি ময়দা বেকিং পাউডার ও বেকিং সোডা মিলিয়ে নিতে হবে। এখন এর মধ্যে চিনি তেল ঘি ও দুধ দিয়ে মিলিয়ে নিতে হবে।
এখন এর মধ্যে ড্রাই ফ্রুটস মিশিয়ে নিতে হবে।
এখন যে পাত্রে কেক বসাবো সে পাত্রে তেল লাগিয়ে বেকিং পেপার বিছিয়ে কেকের ব্যাটার ঢেলে উপরে ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিতে হবে।

এখন চুলায় একটা প্যানে বালি দিয়ে উপরে একটা হট স্টেন্ড বসিয়ে গরম করে কেকের মোল্ড বসিয়ে ঢেকে দিতে হবে। ৪০- ৫০ মিনিট পর ঢাকনা তুলে চেক করে নামিয়ে নিতে হবে।
 
Back
Top