ব্রেক ফাস্টে চালের রুটি বিফকারির সাথে

আমি

Staff member
Administrator
Joined
Jun 8, 2016
Threads
258
Messages
4,340
Reaction score
125
Points
2,113
Age
52
Gender
Male

ব্রেক ফাস্টে চালের রুটি বিফকারির সাথে

পরিবেশনঃ ০৪ জনের জন্য
তৈরীর সময়ঃ ৪৫ মিনিট

oardefault.jpg



উপাদানঃ
চালের রুটির জন্যঃ
১কাপ চালের গুঁড়া
১/২ কাপ আটা
লবণ স্বাদ মতো
দেড় কাপ পানি

বিফ কারির জন্যঃ
১ কেজি বিফ
২ চা চামচ আদাবাটা
১ চা চামচ রসুন বাটা
২ টেবিল চামচ পিয়াজ বাটা
২ চা চামচ জিরাবাটা
২ চা চামচ ধনিয়া গুঁড়া
২ চা চামচ লাল মরিচের গুঁড়ো
২ চা চামচ হলুদের গুঁড়া
১ চা চামচ গোল মরিচের গুঁড়ো
২ টি তেজপাতা
২ টি দারচিনি টুকরা
৪ টি এলাচ
৩/৪ টি লং
লবণ স্বাদ মতো
তেল পরিমাণ মতো

পদ্ধতিঃ
প্রথমে বিফটাকে রেডি করবো। বিফটা ভালো করে ধুয়ে নিব।
তারপর সব বাটা মশলা, গুঁড়া মশলা দিয়ে সাদ মতো লবণ দিয়ে ম্যারিনেট করে রাখবো। ১৫ মিনিট।
তারপর ১৫ মিনিট পর চুলায় একটি পেন বসিয়ে পরিমান মতো তেল দিব।
তেলটা গরম হলে তেজপাতা, এলাচ, দারচিনি টুকরা, লং দিয়ে ১ মিনিট ভেজে নিব, এতে করে সুঘ্রাণ বের হবে তারপর ম্যারিনেট করা বিফটা ঢেলে দিব, ১০ মিনিট ভালো ভাবে কষিয়ে নিব, তারপর ২ কাপ গরম পানি দিয়ে ঢেকে রাখবো লো আঁচে।
যখন বিফটা সিদ্ধ হয়ে ঝোলটা মাখা মাখা হবে তখন নামিয়ে নিব।
এখন রুটির খামিরটা করে নিব দেড় কাপ আটার জন্য দেড় কাপ পানি দিব, চুলায় একটি পেন বসিয়ে পানি দিব স্বাদ মতো লবণ দিব, যখন বলক আসবে তখন আটাটা দিয়ে লো আঁচে ১ মিনিট ঢেকে রাখবো, এতে করে চালের রুটির খামিরটা সফট হয়।
খামিরটা ঠান্ডা হলে ভালো করে মথে নিব, তারপর ছোট গোল গোল করে পাতলা করে রুটি বানিয়ে নিব।
তারপর রুটিগুলি সেকে নিব।
এখন একটি সার্ভিং ডিশে নিয়ে সাজিয়ে পরিবেশেন করবো।
গরম, গরম চালের রুটি ও বিফ কারি।


 
Back
Top