বিকেলে নাস্তা। ভাতের পাকোড়া।
পরিবেশনঃ ২/৩ জন
তৈরীর সময়ঃ ২০-২৫ মিনিট
তৈরীর সময়ঃ ২০-২৫ মিনিট
উপাদানঃ
২ কাপ ভাত
১টা মিডিয়াম পেয়াজ কুচি
২/৩ টা কাচা মরিচ কুচি
১টা ডিম
২ টেবিল চামচ ধনেপাতা কুচি
স্বাদমতো লবণ
২ টেবিল চামচ বেসন
সামান্য হলুদ ও মরিচের গুঁড়ো।
ভাজার জন্য পরিমাণ মত তেল
পদ্ধতিঃ
১টি পাত্রে ভাত, ডিম আর বেসন নিয়ে ভালো ভাবে মেখে নিন।
তারপর একে একে কেটে রাখা পেয়াজ, মরিচ, ধনেপাতা কুচি ও লবণ দিয়ে সাথে সামান্য হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে একটা আঠালো মিশ্রণ তৈরি করুন।
এবার একটি কড়াইয়ে ভাজার জন্য তেল দিয়ে চুলায় মিডিয়াম আচে বসিয়ে দিন। তেল গরম হলে চামচের সাহায্যে মিশ্রণ টির ছোট ছোট অংশ নিয়ে তেল এ দিন। আস্তে আস্তে নেড়ে বাদামি হওয়া পর্যন্ত ভেজে নামিয়ে নিন।
টমেটো সস এর সাথে পরিবেশন করুন গরম গরম ভাতের পাকোড়া।