ভালোবাসার কবিতা: পৃথিবীর ভালোবাসার অভিধান

WhisperBD

Special Member
Registered
1K Post
Joined
Dec 28, 2024
Threads
173
Messages
6,261
Reaction score
6,077
Points
2,263
Age
47
Location
Dhaka
Gender
Male
প্রতিটি ভাষায় "আমি তোমাকে ভালবাসি" বলার ভঙ্গি আলাদা, কিন্তু অনুভূতিটা একই রকম গভীর। ভাষা বদলায়, উচ্চারণ বদলায়; কখনো মৃদু, কখনো দৃঢ়, কখনো সুরেলা। কিন্তু ভালোবাসা; সবখানে একই থাকে, পৃথিবীর প্রতিটি কোণে, প্রতিটি হৃদয়ে, একই সুর বাজে — আমি তোমাকে ভালবাসি।


বাংলায় আমি তোমাকে ভালবাসি,
ইংরেজিতে আই লাভ ইউ,
ইতালীয় রোমান্সে তি আমো,
রাশিয়ার শীতলতায় ইয়া তেবয়া লিউব্লিউ,
কোরিয়ান সুরে তাঙশিনুল সারাঙ হাইয়ো,
কানাড়া হৃদয়ে নান্নু নিনান্নু প্রীতিসুথিন,
জার্মান দৃঢ়তায় ইস লিবে দিস,
রাখাইন মমতায় অ্যাঁই সাঁইতে,
ক্যাম্বোডিয়ান স্নিগ্ধতায় বোন স্রো লানহ্উন,
ফার্সি কোমলতায় দুস্তাত দারাম,
তিউনিশিয়ান সুরে হাহে বাদ,
ফিলিপিনো উচ্ছ্বাসে ইনিবিগ কিটা,
লাতিন চিরন্তনে তে আমো,
আইরিশ মায়ায় তাইম ইনগ্রা লিত,
ফরাসি আবেগে জ্য তেম,
ডাচ স্নেহে ইক হু ভ্যান ইউ,
অসমিয়া মমতায় মুই তোমাকে ভাল্ পাও,
জুলু হৃদয়ে মেনা তান্দা উইনা,
তুর্কি উচ্ছ্বাসে সেনি সেভিউরুম,
মহেলি স্নিগ্ধতায় মহে পেন্দা,
তামিল প্রেমে নান উন্নাই কাদালিকিরেন,
সোয়াহিলি সুরে নাকু পেন্দা,
হিব্রুতে আনি ওহেব ওটচা,
গুজরাটি মমতায় হুঁ তানে পেয়ার কার ছু,
চেক স্নেহে মিলুই তে,
পোলিশ আবেগে কোচাম গিয়ে,
পর্তুগিজ উচ্ছ্বাসে ইউ তে আমো,
বসনিয়ান স্নিগ্ধতায় ভলিম তে,
চাকমা মমতায় মুই তোরে গমপাং,
হাওয়াইন সুরে আলোহা ওয়াউ লা ওই,
আলবেনিয়ান আবেগে তে দুয়া,
লিথুনিয়ান কোমলতায় তাভ মায়লিউ,
চাইনিজ স্নিগ্ধতায় ওউ আই নি,
তাইওয়ানিজ মমতায় গাউয়া আই লি,
মালয়েশিয়ান সুরে সায়া চিনতা কামু,
মায়ানমার হৃদয়ে মিন কো চিত তাই,
ভিয়েতনামিস আবেগে আনাহ ইউই এম,
থাই মমতায় চান রাক খুন,
গ্রিক সুরে সাইয়াগাপো,
রোমানিয়ান আবেগে তে ইউবেস্ক,
নরওয়েজিয়ান কোমলতায় ইয়েগ এলস্কার দাই,
স্প্যানিশ উচ্ছ্বাসে তে কুইয়েরো,
বুলগেরিয়ান স্নিগ্ধতায় অবিচামতে,
এস্তোনিয়ান মমতায় মিনা আর মাস্তান সিন্দ,
লেবানিজ সুরে বহিবাক,
ক্যান্টনিজ আবেগে মোই ওইয়া নেয়া,
ফিনিশ কোমলতায় মিন্যা রাকাস্তান সিনোয়া,
আরবি হৃদয়ে আনা বেহিবাক,
ইরিত্রিয়ান স্নিগ্ধতায় আনা ফাতওকি,
সুইডিশ বাতাসে জাগ আলস্কার ডিগ,
হাঙ্গেরিয়ান আবেগে ছেরেটলেক,
আইসল্যান্ডিক শীতলতায় ইউ এলস্কা ফিউ,
মঙ্গোলিয়ান প্রান্তরে বাই চাম্ড খাইরটি,
আফ্রিকান্স হৃদয়ে একেস লীফ ফের ইয়ো,
লাতভিয়ান কোমলতায় এস তেভি মিইলো,
নেপালি পাহাড়ে মা তিমিলাই মায়া গারছু,
কুর্দিশ সুরে এজ হেজ তে ডিকিম…

(তথ্যসূত্র: বিভিন্ন মাধ্যম থেকে সংগৃহিত, সংকলিত ও পরিমার্জিত)
 
Back
Top