- Joined
- Dec 22, 2024
- Threads
- 423
- Messages
- 6,710
- Reaction score
- 4,398
- Points
- 3,963
- Age
- 41
- Location
- Dhaka, Bangladesh
- Gender
- Male
ফেসবুকীয় প্রেম
(অন্তর্জাল হতে সংগৃহীত)
(অন্তর্জাল হতে সংগৃহীত)
ব্রেকাপের পর থেকেই নিলয়ের মনে প্রবল এক প্রতিশোধের আগুন ধাউ ধাউ করে জ্বলছে। সে ফেসবুকের কল্যানে তার বয়সের চেয়ে পাঁচ বছরের বড় মেয়ের সাথে প্রেম করার পরেও মেয়েটি তাকে,“তুমি আমার চেয়েও ভালো ডিজার্ভ করো” বলে ব্রেকাপ করে দিলো।
নিলয়ের মনে প্রানে এখন প্রবল প্রতিজ্ঞা, সে তার প্রাক্তন প্রেমিকার আগে বিয়ে করে প্রতিশোধ নিবে। কারণ শেষবার প্রাক্তন প্রেমিকা দিতি বলেছিলো,“তুমি বাচ্চা ছেলে। এখনো বিয়ের বয়স হয়নি। আমার নাতি হবে আর তখন তুমি দেখা যাবে বাবা হবে।”
নিলয়ের কানে সেই একই কথা বাজছে। সে তার প্রেমিকাকে কড়া করে বলে দিয়েছে,“তুমি দেখে নিও,আমি খুব শিঘ্রই বিয়ে করে দেখিয়ে দিবো। বাচ্চা সমেত দেখা করবো তোমার সাথে।”
দু বছর পর, নিলয়ের প্রেমে পরে নাবালিকা ইশিতা। মাত্র নবম শ্রেনীর ছাত্রী। প্রেমিকের প্রেমের জাদুতে ঘর ছেড়ে পালিয়ে বিয়ে করে, ইশিতা। নিলয় প্রহর গুনতে থাকে। তার বাবা হবার প্রহর। যেদিন সে বাবা হবে তখন ই সে দিতির সামনে বাচ্চা নিয়ে বলবে,“দেখো, বয়স কোন বেপার না।মনের বয়স ই বড় বয়স।”
এমনি এক সকালে, ইশিতা হাসি মুখ নিয়ে খবর দেয়, সে মা হতে চলেছে।
নিলয় খুশিতে ব্যাকুল হয়। বাবা হবার খুশির চেয়েও বড় খুশি, তার দিতিকে জবাব দেয়ার উত্তম সময় এসে গেছে।
নিলয় ভাবলো, বাচ্চাটা দুনিয়ার আলো দেখা মাত্রই দিতিকে কল দিয়ে দেখা করবে। উচিৎ প্রতিশোধ নেয়া হবে।
ইশিতা নিলয়কে এরই মাঝে নিলয় কে আরো সু খবর দিলো। তার বাচ্চা হবার খবর শুনে তাদের বিয়ে মেনে নিয়েছে তার পরিবার। নিলয় হাসিমুখে ইশিতাকে নিয়ে রওনা দিলো শ্বশুড়বাড়ি।
দুজন দরজার সামনে দাড়িয়ে আছে। নিলয়ের মাথায় বিন্দু বিন্দু ঘাম জমেছে। কেমন হতে যাচ্ছে তার প্রান প্রিয় শ্বশুর -শাশুড়ী! অজানা ভয় তাকে ঘিরে ধরেছে। দরজা খোলা মাত্রই নিলয় চিৎকার করে বললো,“দিতি তুমি?”
ইশিতা নিলয়কে খোঁচা দিয়ে বললো,“এই আমার মায়ের নাম ধরে ডাকছো কেন?
সালাম করো তাড়াতাড়ি।”
নিলয় অনিচ্ছাকৃত সালাম করলো দিতিকে।
দিতি নিলয়ের সামনে চায়ের কাপ তুলে দিতে দিতে বললো,“আমি না হয় বিয়ের পরেও নিজে অবিবাহিতা সেজে প্রেম করেছিলাম তোমার সাথে। তাই বলে আমার বাচ্চা মেয়েটাকে বিয়ে করে এভাবে বদলা নিলে?”
নিলয় মাথার ঘাম মুছতে মুছতে শান্ত গলায় বললো,“মানিদের মান আল্লাহ ই রাখেন। তোমার কথা তো আল্লাহ রেখেছেন তাই না?”
দিতি: মানে?
- নিলয় বিস্কিটে কামড় দিতে দিতে বললো,“এই যে তুমি নানি হতে হতে আমি বাবা বনে গেলাম।”
এরই মাঝে ইশিতা ভিতর থেকে আচারের বয়াম হাতে নিয়ে বললো,“মা এ সময় আচার খাওয়া কী ভালো!”