পাগলা

Joined
Jun 14, 2016
Threads
1,389
Messages
108,309
Reaction score
2,060
Points
2,813
Age
45
Gender
Male
পাগলাগারদের ডাক্তার এক পাগলের কাছে গিয়ে বললঃ

আপনার জন্য একটা সুসংবাদ আর একটা দুঃসংবাদ আছে। কোনটা আগে শুনতে চান?

পাগল ফিচ করে হেসেঃ সুসংবাদটাই আগে বলেন।

ডাক্তারঃ সুসংবাদটা হলো, আপনি আজ যে দুঃসাহসিক কাজ করেছেন,হাসপাতালের পুকুরে ডুবন্ত আরেক পাগলকে যেভাবে ঝাপিয়ে পড়ে উদ্ধার করেছেন, তাতে আমরা নিশ্চিত আপনি আর পাগল নন। আপনি সুস্থ হয়ে গেছেন। এবার আপনি নিশ্চিন্তে বাড়ি যেতে পাড়েন।

পাগলঃআর দুঃসংবাদটা কি?

ডাক্তারঃ দুঃসংবাদটা হচ্ছে, আপনি যে পাগলকে পানি থেকে উদ্ধার করেছিলেন, সে পরবর্তিতে আত্মহত্যা করেছে পুকুরের পাশের আমগাছের সাথে গলায় দড়ি দিয়ে।

পাগল আবারো ফিচ করে হেসেঃ “আরে না! ও তো নিজে গলায় দড়ি দেয় নাই। পুকুর থিকা উঠানোর পর দেখলাম ব্যাটা ভিজা পুরা চুপচুপা হইয়া রইছে, তাই আমিই ওরে আম গাছের লগে লটকাইয়া শুকাইতে দিছিলাম”
 
Back
Top