- Joined
- Dec 22, 2024
- Threads
- 443
- Messages
- 6,994
- Reaction score
- 5,011
- Points
- 4,013
- Age
- 41
- Location
- Dhaka, Bangladesh
- Gender
- Male
Red Head Day's International Festival - লালচুলেদের মিলন মেলা
(অন্তর্জাল হতে সংগৃহীত)
(অন্তর্জাল হতে সংগৃহীত)
প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহান্তে নেদারল্যান্ডসের ছোট শহর ব্রেদাতে জড়ো হন হাজারো লালচুলে মানুষ। উৎসবটির নাম ‘Roodharigendag’ বা Redhead Days International Festival। এটি লালচুলের মানুষদের জন্য বিশ্বের একমাত্র এবং সবচেয়ে বড় উৎসব।
মজার ব্যাপার হলো, এই ভিন্নধর্মী উৎসবের পেছনের ব্যক্তি বার্ট রাউভেনহোর্স্ট নিজে কিন্তু লালচুলো নন
প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহান্তে নেদারল্যান্ডসের ছোট শহর ব্রেদাতে জড়ো হন হাজারো লালচুলে মানুষ। উৎসবটির নাম ‘Roodharigendag’ বা Redhead Days International Festival। এটি লালচুলের মানুষদের জন্য বিশ্বের একমাত্র এবং সবচেয়ে বড় উৎসব।
মজার ব্যাপার হলো, এই ভিন্নধর্মী উৎসবের পেছনের ব্যক্তি বার্ট রাউভেনহোর্স্ট নিজে কিন্তু লালচুলো নন। ২০০৫ সালে রাউভেনহোর্স্ট লাল চুলের নারীদের নিয়ে ছবি আঁকতে চেয়েছিলেন। ১৫ জন মডেলের খোঁজে পত্রিকায় বিজ্ঞাপন দেন, কিন্তু ১৫০ জন সাড়া দেন! কাউকে ফিরিয়ে না দিয়ে তিনি একটি মিলনমেলার আয়োজন করেন। সেখান থেকেই জন্ম নেয় আজকের এই আন্তর্জাতিক উৎসব।
৫,০০০+ অংশগ্রহণকারী, ৮০টিরও বেশি দেশ থেকে মানুষ আসেন এই আয়োজনে। যদিও ডাবলিন, লন্ডন, পোর্টল্যান্ড, শিকাগো, এবং জর্জিয়াতেও অনুরূপ উৎসব হয়, তবু ব্রেদার এই উৎসবই সবচেয়ে প্রাচীন ও বৃহৎ।