- Joined
- Dec 22, 2024
- Threads
- 416
- Messages
- 6,316
- Reaction score
- 3,311
- Points
- 3,963
- Age
- 41
- Location
- Dhaka, Bangladesh
- Gender
- Male
রবীন্দ্রনাথের নোবেল বিজয়
(অন্তর্জাল হতে সংগৃহীত)
(অন্তর্জাল হতে সংগৃহীত)
৩০ জুন, এক ঐতিহাসিক দিন।
অনেকেরই হয়ত মনে নেই, ১৯১২ খ্রিস্টাব্দের ৩০শে জুন প্রখ্যাত ইংরেজি শিল্পী উইলিয়াম রদেনস্টাইনের হামস্টেড হিথের বাড়িতে এজরা পাউন্ড, মে সিনক্লেয়ার, আর্নস্ট রিজ, এলিস মেনেল, ইভলিন আন্ডারহিল, অ্যান্ড্রুজ় সহ বিশিষ্ট বিদ্বজনের সামনে স্বয়ং রবীন্দ্রনাথকৃত গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের কয়েকটি পড়েছিলেন আইরিশ কবি ইয়েট্স।রবীন্দ্রনাথও উপস্থিত ছিলেন সেখানে। কিন্তু তিনি একটিও কথা না বলে নিশ্চুপ ছিলেন।
১৯১২ সালের ২৪ মে রথীন্দ্রনাথ ও প্রতিমা দেবী সহ কবি লন্ডনে জাহাজযাত্রা করেন। গোটা যাত্রাপথেই তিনি একটি খাতাভরে নিজের রচনার অনুবাদের নেশায় মগ্ন ছিলেন। কবির নিজের ভাষায় "একদিন যে ভাবের হাওয়ায় মনের মধ্যে রসের উৎসব জেগে উঠেছিল" সেটিকেই অন্য একভাষার ভিতর দিয়ে উদ্ভাসিত করার তাগিদ অনুভব করছিলেন তিনি।
১৬ জুন তিনি ইংল্যান্ডে পৌঁছেই খাতাখানি রদেনস্টাইনকে দিয়ে দেন। নীল রেয়নে বাঁধানো ৮৬ পৃষ্ঠার এই খাতায় ইংরাজি অনুবাদের পাশাপাশি বেশ কিছু বাংলায় লেখা গান-ও আছে। গীতাঞ্জলীর ১০৩ খানা রচনার ৮৩ টিই এই নীল খাতা থেকে নেওয়া। কবিতাগুলো পড়ে রদেনস্টাইন এত মুগ্ধ হয়ে যান, তিনি সঙ্গে সঙ্গে সব কটি কবিতা টাইপ করে বন্ধু ইয়েটস, ব্র্যাডলি আর ব্রুককে পাঠান। আজকের দিনেই সেই সব কবিতা প্রথমবার ইংল্যান্ডের সাহিত্যিক সমাজের সামনে আসে।ইংল্যান্ডের বিদ্বসমাজে রবীন্দ্রনাথের প্রথম আত্মপ্রকাশ।
এই কাব্যপাঠের ফলাফল সবাই জানি। সবার আগ্রহে ১৯১২ খ্রিস্টাব্দের ১লা নভেম্বর, ইংরেজি গীতাঞ্জলির – Gitanjali, (Song Offerings) – সীমিত সংস্করণ প্রকাশ করে লন্ডনের ইন্ডিয়া সোসাইটি। ১৯১৩ খ্রিস্টাব্দের ১লা মার্চ, ম্যাকমিলান প্রকাশ করে ইংরেজি গীতাঞ্জলির সুলভ সংস্করণ। সেই বছরই ১৩ নভেম্বর রবীন্দ্রনাথকে সাহিত্যের জন্য নোবেলে মনোনীত করা হয়।
৩০ শে জুন, ১৯১২ থেকে ১৩ ই নভেম্বর, ১৯১৩ এই সতেরো মাসের কম সময়ে এক প্রায় অপরিচিত কবির নোবেল জয়, আজ অবধি অন্য কারও সঙ্গে হয়নি।
সেই ঘটনাকে মনে করে এই দিনকে আন্তর্জাতিক রবীন্দ্রকাব্যপাঠ দিবস হিসেবে পালন করা হয়।