চিতা ও গরুর মমতা

dukhopakhidukhopakhi is verified member.

Special Member
Registered
Community Member
1K Post
Joined
Dec 22, 2024
Threads
419
Messages
6,332
Reaction score
3,354
Points
3,963
Age
41
Location
Dhaka, Bangladesh
Gender
Male
চিতা ও গরুর মমতা
(লেখাটি অন্তর্জাল হতে সংগৃহীত)​





ঘটনাটি আসামের। একজন লোক গরুটিকে ক্রয় করে এনে তাঁর উঠুনে বেঁধে রেখেছিলেন। কিন্তু প্রত্যেকদিন গভীর রাতে কুকুরের ঘেউ ঘেউ শব্দে ঘুমাতে পারে না বাড়ির লোকজন। তাই তাঁরা মনে করলো এই সময়ে হয়তো চোরের উৎপাত বেড়েছে। তাই তাঁরা সেখানে একটি সিসিটিভির ব্যবস্থা করলো। পরের দিন সিসিটিভি ফুটেজ দেখেতো সবাই হতবাক! গরুটির পাশে একটা চিতা ঘুর ঘুর করছে।

পরে তাঁরা যার কাছ থেকে গরুটি ক্রয় করেছিলেন তাঁর দ্বারস্থ হন ব্যাপারটি জানার জন্য। তখন তাঁরা জানতে পারেন এই চিতাবাঘটির জন্মের ২০ দিন বয়সে তার মা চিতা বাঘিনী মারা যায়। এর পরে এই গরুটির দুগ্ধপান করে সে চিতাবাঘটি বাঁচে। তাই সে তাঁর ত্রাণকর্ত্রী দুধমাকে ভুলে যায়নি। প্রত্যেক রাত্রে দেখা করতে আসে। মাকে জড়িয়ে ধরে বসে থাকে। মাও আদর করে।

চিরশত্রু প্রাণীরাও কৃতজ্ঞতার নিমিত্তে হিংস্র সম্পর্ক ভুলে গিয়ে মধুর করে তোলে। কিন্তু উন্নত জীব মানুষ চিরমধুর সম্পর্ক জলাঞ্জলি দিয়ে হিংস্র হয়ে ওঠে। ব্যক্তিগত অসৎ স্বার্থ উদ্ধারে সত্যকে মিথ্যা বা মিথ্যাকে সত্য বলে তৈরি করে। তবে কি আমরা আজও মানুষ হতে পারিনি?

FB-IMG-1739848216630.jpg
 
Back
Top