Collected বিয়ের পরে এক্স-এর বাসায়

dukhopakhidukhopakhi is verified member.

Special Member
Registered
Community Member
1K Post
Joined
Dec 22, 2024
Threads
419
Messages
6,579
Reaction score
4,073
Points
3,963
Age
41
Location
Dhaka, Bangladesh
Gender
Male
বিয়ের পরে এক্স-এর বাসায়

(অন্তর্জাল হতে সংগৃহীত)






বিয়ের পর Ex আজকে হঠাৎ মেসেজ দিয়ে বলছে
"আমার জামাই ব্যবসার কাজে কুমিল্লা গেছে, বাসায় কেউ নাই। তুমি আসো।"
আমি বললাম তোমার জামাই যদি ফিরে আসে ?
সে জানালো " আরে আসবে না। আর আসলে তুমি একটা ন্যাকড়া নিয়ে দরজা জানালা মুছতে থাকবা। আর আমি ওকে বলব তুমি ক্লিনিং কোম্পানী থেকে আসছো, বাসা পরিস্কার করতে। "
আমি ঠিকাছে, আসতেছি বলে চলে গেলাম
যাওয়ার ৫ মিনিটের মধ্যেই ওর জামাই এসে হাজির। উপায় না পেয়ে জানালার গ্লাস মুছতে শুরু করলাম।
গ্রীল পরিস্কার করলাম।
সব জানালা দরজা পরিস্কার করলাম।
রান্নাঘরের চিপাচাপা পরিস্কার করলাম।
বাথরুম সাফ করলাম।
ফ্যান মুছলাম, ফার্নিচার মুছলাম।
৪-৫ ঘন্টার মধ্যে তাদের পুরা বাড়ি পরিস্কার ঝকঝকা করে দিলাম। সে আর তার জামাই মিলে সারাক্ষণ এটা সেটা ইন্সট্রাকশন দিয়ে গেলো।
পরিস্কার করা শেষ হলে তার জামাই জিজ্ঞাসা করল, "আপনার বিল কত হয়েছে?"
সে আগ বাড়িয়ে উত্তর দিল," জানু আমি তো আগেই বিকাশে পেমেন্ট করে দিসি তারপর ওরা লোক পাঠাইসে। "
" ও আচ্ছা." বলে ওর জামাই আমাকে হাতে ১০০ টাকা দিয়ে বললো চা খাইয়েন ।
সাথে সাথে আমি ঘর থেকে বের হয়ে আসলাম!!
বের হতে না হতেই তাদের হাততালির শব্দ শুনতে পারলাম!!
বুঝতে আর বাকি রইলো না সব তাদের প্লান করা ছিলো!!!
ঢাকা শহরে কাজের লোক পাওয়া আজকাল এতোই কঠিন‌‌!!
রিকশা নিয়ে বাড়ির সামনে নেমে ১০০ টাকার নোটটা দিতেই রিকশাওয়ালা মামা বলে উঠছে "এইডা কি দিছেন এইডা তো নহল টেহা"
হাতে নিয়ে দেখি সত্যিই নকল আর Bangladesh Bank এর জায়গায় "Children Bank Of Bangladesh" লিখা
নাগিনটা ম-রা- র আগেও শুধরাবে না..
 
Back
Top