বিশ্বের নতুন সপ্তম আশ্চর্য

Joined
Jun 14, 2016
Threads
1,389
Messages
108,309
Reaction score
2,049
Points
2,763
Age
45
Gender
Male

সেই আদ্দিকাল থেকেই কতোই না অবাক করা আশ্চর্য ও অদ্ভুদ সব বিষয় পৃথিবীতে রয়েছে। প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত মানুষ বিস্ময়কর এই বস্তুর তালিকা তৈরি করে চলেছে। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান, আর্টেমিসের মন্দির, অলিম্পিয়ার গ্রিক দেবতা জিউসের মূর্তি, আলেক্সান্দ্রিয়ার বাতিঘর, গ্রেট পিরামিড ইত্যাদি ঐতিহাসিক সপ্তম আশ্চর্যগুলোর কথা আমরা সবাই জানি। এই তালিকাগুলি প্রকাশ পেয়েছিল বহু প্রাচীন কালে। প্রচলিত রয়েছে যে, ইতিহাসের জনক হেরোডোটাস এবং জ্ঞানী ক্যালিম্যাকোস আলেক্সান্দ্রিয়া এই তালিকা তৈরি করেছিলেন। কিন্তু এর যথাযথ প্রমান পাওয়া যায়নি। এরপর ২০০৭ সালে Seven Wonders এর নতুন একটি তালিকা প্রকাশ করা হয়। ১০০ মিলিয়নের বেশি মানুষের ভোটের সাপেক্ষে এই নতুন তালিকা প্রকাশ করা হয়। ২০০০ সালে প্রায় ২০০ টি মনুমেন্টকে নিয়ে ভোট গ্রহন শুরু হয় এবং ফলাফল জানানো হয় ৭ই জুলাই ২০০৭ সালে লিসবনে।
তালিকায় নাম নেই আইফেল টাওয়ার, স্ট্যাচু অব লিবার্টি সিডনী অপেরা হাউস, গিজা প্রভৃতি। এমনকি মিশরের গিজা, পৃথিবীর একমাত্র আসল বিস্ময়টিকেও অন্যান্য দর্শনিয় স্থান যেমন, স্ট্যাচু অফ লিবার্টি, সিডনী অপেরা হাউস প্রভৃতির সঙ্গে প্রতিযোগিতার সন্মুখীন হবার ঘটনায় অনেকই অসন্তুষ্ট হয় এবং এই প্রকল্পটিকে হাস্যকর বলে। এই সমস্যার সমাধানের উদ্দেশ্যে, গিজাকে সান্মানিক প্রতিযোগির আখ্যা দেওয়া হয়।
চলুন তাহলে জেনে নেয়া যাক এই নতুন তালিকাতে বিশ্বের নতুন সপ্তম আশ্চর্যের (Seven Wonders) মধ্যে কি কি স্থান পেয়েছে তার বিস্তারিত।
 
Back
Top