আমাজন জঙ্গল সম্পর্কে অদ্ভুত ১৫টি তথ্য

Joined
Jun 14, 2016
Threads
1,389
Messages
108,309
Reaction score
1,933
Points
2,663
Age
45
Gender
Male


দক্ষিণ আমেরিকার আমাজন নদীর অববাহিকায় অবস্থিত পৃথিবীর সর্ববৃহৎ রেইনফরেস্ট আমাজন জঙ্গল। আমাজন জঙ্গল আমাজন অরণ্য নামেও পরিচিত। আদিবাসীদের প্রায় আদিম জীবন এবং লক্ষ লক্ষ জীবজন্তু প্রাণীকূলের যেন এক অন্য জগত এই আমাজন জঙ্গল। এটি। স্প্যানিশ পর্যটক ফ্রান্সিস দে ওরেলানাই প্রথম মানুষ যিনি আমাজন নদী ধরে পৌঁছে যান পৃথিবীর সবচেয়ে বড় এই রেইন ফরেস্ট। প্রাচিনকাল থেকেই অভিযাত্রীরা আমাজনে যাত্রা করে মূলত স্বর্ণ, রৌপ্য এবং ধন-রত্নের খোঁজে। পর্তুগীজ অভিযাত্রীরা বিশ্বাস করত, বিশাল এ বনের মধ্যেই কোথাও লুকিয়ে আছে এলডোরাডো নামক এক গুপ্ত শহর যা পুরোপুরি সোনার তৈরি। এই ভ্রান্ত ধারনাটি এসেছে গ্রীক পৌরাণিক গল্প থেকে যেখানে বলা হয়েছে যে এলডোরাডো নামক সোনায় মোড়ানো শহরটি পাহাড়া দেয় এক শ্রেনীর বিশেষ নারীযোদ্ধারা যাদেরকে গল্পে আমাজন বলে অভিহিত করা হয়েছে। পর্তুগিজ,স্প্যানিশ এবং ফ্রেঞ্চ অভিযাত্রীরা প্রতিযোগীতায় নামে এই এলডোরাডো শহর আবিষ্কারের জন্য। কিন্তু কেউ এই কাল্পনিক শহরের খোঁজ পায়নি। শহরের সন্ধান না পেলেও স্থায়ী হয়ে যায় সেই নারী যোদ্ধাদের নাম। তাদের নামানুসারেই এই জঙ্গলের নাম হয় আমাজন জঙ্গল।

আমাজন অরণ্য আমাজন নদীর অববাহিকায় অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় নিরক্ষীয় বন, যা দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তরভাগে অবস্থিত ৯টি দেশের অন্তর্ভুক্ত,যার ৬০% রয়েছে ব্রাজিলে, ১৩% রয়েছে পেরুতে এবং বাকি অংশ রয়েছে কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম এবং ফরাসি গায়ানা। পৃথিবী জুড়ে যে রেইনফরেস্ট তার অর্ধেক টাই এই অরণ্য নিজেই। নানা রকম প্রজাতির বাসস্থান হিসেবে সমৃদ্ধ এই বনে প্রায় ৩৯০ বিলিয়ন বৃক্ষ রয়েছে যেগুলো প্রায় ১৬০০০ প্রজাতিতে বিভক্ত। দক্ষিণ আমেরিকা মহাদেশের মোট আয়তনের ৪০% এই বনের দখলে।
 
Back
Top